শিরোনাম :
২৪০ রানে থামল আফগানিস্তান, বাংলাদেশের লিড ১০৬ রানের সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, ভোগান্তিতে পর্যটকরা সৌদি বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা, হতাহতদের পরিচয় জানতে চেষ্টা চলছে হুথিদের হামলায় বিমানবন্দর বন্ধ : অনির্দিষ্টকালের জন্য স্থগিত রিয়াদের ফ্লাইট উইমেনস হেলথ ইনিশিয়েটিভ’ কর্মসূচিতে নারীর স্বাস্থ্য সেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ মেহেরপুর সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের চেষ্টা, ব্যার্থ করে দিয়েছে বিজিবি আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলা: ২ জন বাংলাদেশিসহ নিহত ১২, ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত নভেম্বরে চালু হবে বাংলা কিউআরে পিটুপি লেনদেন: গভর্নর সেনাবাহিনী ও সেনাপ্রধান কে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান : আইএসপিআর

সৌদি বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা, হতাহতদের পরিচয় জানতে চেষ্টা চলছে

  • ০২:৩৭ পিএম, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার তীব্র ও সুস্পষ্ট নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

রবিবার ১১ অক্টোবর সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ হামলায় দুই বাংলাদেশি নাগরিক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। তাঁদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। হতাহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য জানতে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদের বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ শোকসন্তপ্ত পরিবার, বিশেষ করে নিহত বাংলাদেশি ভুক্তভোগীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানাচ্ছে। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছে। বেসামরিক জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এ ধরনের হামলা বরদাশতযোগ্য নয় এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলেছে বাংলাদেশ।

এ হামলার প্রেক্ষাপটে বাংলাদেশ সৌদি আরব সরকার এবং সে দেশের ভাইদের মতো সাধারণ মানুষের প্রতি দৃঢ় সংহতি জানিয়েছে।

আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।

রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ১২ জনের মধ্যে ২ জন বাংলাদেশি নাগরিক আছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গতকাল শনিবারের এ হামলায় আহত হয়েছেন ৩০৯ জন।

হুতিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি গতকাল রিয়াদের বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছেন। তিনি বলেছেন, ইয়েমেনে সৌদি হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। সৌদি হামলায় বেসামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু হয়েছে বলেছেন তিনি।

এ হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সব ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশ বিমানের রিযাদগামী সব ফ্লাইটও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech