শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষে, ২ শিক্ষার্থী নিহত নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : আমির ডা. শফিকুর রহমান স্পেনে ইতিহাসের ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে দেশের ৭ জেলায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

স্পেনে ইতিহাসের ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি

  • ১০:৪১ এএম, শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
তীব্র তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসে স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন সরকার।

স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমে একাধিক দাবানল একীভূত হয়ে বিশাল অগ্নিকাণ্ডে পরিণত হয়েছে, যা নিয়ন্ত্রণে আনা এখন দমকল বাহিনীর সক্ষমতারও বাইরে বলে সতর্ক করেছেন দেশটির কর্মকর্তারা।

ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানান হয়।

মাদ্রিদ অঞ্চলে প্রায় ৬৩ হাজার মানুষকে হয় এলাকা ছেড়ে চলে যেতে, নয়তো ঘরের ভেতরে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে অন্তত ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও প্রায় ২০ হাজার মানুষ লকডাউনের মতো বিধিনিষেধের আওতায় রয়েছেন।

একই সময়ে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে দাবানলের কারণে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনায় মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো এই দাবানলকে ‘ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল’ বলে উল্লেখ করেছেন।

মাদ্রিদ আঞ্চলিক সরকারের জরুরি ব্যবস্থাপনা প্রধান কার্লোস নভিয়ো সাংবাদিকদের বলেন, দাবানল এখন সবচেয়ে ভয়াবহ পর্যায়ে রয়েছে এবং এটি নিয়ন্ত্রণ করা দমকলকর্মীদের সক্ষমতার বাইরে চলে গেছে।

তিনি বলেন, আগুনের ওই অংশে সরাসরি অভিযান চালানো সম্ভব নয়। তাই আপাতত প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আগুনের বিস্তার ঠেকাতে স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট (ইউএমই) মোতায়েন করা হয়েছে। বিশেষ করে এল এসকোরিয়াল শহরের আশপাশের এলাকা রক্ষায় তারা কাজ করছে।

কর্তৃপক্ষ একই সঙ্গে পাশের আভিলা প্রদেশের আরেকটি বড় দাবানলের দিকেও নজর রাখছে। প্রায় ৯ হাজার হেক্টর এলাকা পুড়িয়ে দেওয়া ওই বুরগোহন্দো দাবানল মাদ্রিদের আগুনের সঙ্গে মিলিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা বলেছেন, দুটি দাবানল যেন একীভূত না হয়, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ পর্যন্ত মাদ্রিদ অঞ্চলে অন্তত ৬ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। আটটি পৌর এলাকা সম্পূর্ণ খালি করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি শহরে মানুষকে ঘরের ভেতরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্ত ৮৬ বছর বয়সী বাসিন্দা একোলোজিও কাবরেরা বলেন, ‘আগুনের সামনে দাঁড়িয়ে লড়াই করতে গেলে সেটি আপনাকে গ্রাস করে ফেলবে। জীবনে এমন ভয়াবহ অভিজ্ঞতা কখনও হয়নি।’

তিনি জানান, পরিবারের সদস্যরা বাগানের পাইপ দিয়ে বাড়ি বাঁচানোর চেষ্টা করলেও পরে দমকলকর্মীরা এসে সবাইকে এলাকা ছেড়ে চলে যেতে বলেন।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুক্রবার পরিস্থিতিকে ‘অত্যন্ত ভয়াবহ’ আখ্যা দিয়ে নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শনিবার তিনি ক্ষতিগ্রস্ত এলাকার জরুরি সমন্বয় কেন্দ্র পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

এদিকে, বুরগোহন্দো দাবানলের ঘটনায় অবহেলার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে স্পেনের সিভিল গার্ড। ভারী যন্ত্রপাতি ব্যবহারের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তদন্ত চলছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech