Breaking News:


শিরোনাম :
ট্রাম্পের পর এবার চীন সফরে গেলেন পুতিন ঈদুল আজহায় বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন কৃষি অর্থনীতি শক্তিশালী করতে সরকার কাজ করছে : কৃষিমন্ত্রী কয়েকটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে মসজিদে হামলায় নিহত আমিনের পোস্ট ভাইরাল মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু সিলেট টেস্ট- ৪৩৭ রানের বিশাল টার্গেট: জিততে হলে পাকিস্তানকে ভাংতে হবে বিশ্ব রেকর্ড ভূমি সেবা মেলার উদ্বোধন: জনগণকে ভূমি সেবা পেতে আর দুর্নীতি শিকার হতে হবে না-প্রধানমন্ত্রী

স্বাস্থ্যসেবার উন্নয়নে ৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার

  • ১১:৪০ এএম, বুধবার, ৫ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
রাজধানীসহ সারাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে ৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার ৪ মার্চ উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

পরে রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, পিএসসির মাধ্যমে ৩,৪৯৩ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এর অতিরিক্ত হিসেবে আমরা আরও ২০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এর মূল উদ্দেশ্য হলো গ্রামের মানুষ চিকিৎসা পায় না, তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসক ও চিকিৎসা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, কয়েকদিন আগে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা সৌদি আরব সফর করেন। সেখানকার সবচেয়ে বড় কোম্পানি ‘আরামকো’ বাজার মূল্যের চেয়ে কম মূল্যে এলএনজি সরবরাহ করতে সম্মত হয়েছে।

তিনি আরও জানান, বিশেষ পরিবারের সদস্যদের নামে অনেক প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, সেগুলো বাতিল করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ উপদেষ্টার পরিষদের সভায় দুটি প্রতিষ্ঠানের নামকরণ বাতিল করা হয়েছে।সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech