শিরোনাম :
দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ফিরে ‘আসছেন’ তথ্য উপদেষ্টা দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ বিরোধীদলীয় নারী সদস্যদের পোশাক নিয়ে বিএনপি এমপির মন্তব্যে সংসদে উত্তাপ দীনেশ ত্রিবেদীর ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত- জামায়াতের উদ্বেগ চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান: ১৯ জুন জেনেভায় চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক সংসদে আইন ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন দেশের ১৩টি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, রয়েছে বৃষ্টি–বজ্রবৃষ্টির সম্ভাবনা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিরোধিতায় ইরানে বিক্ষোভ

স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিলেন জামায়াত আমির

  • ০৯:২৮ পিএম, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে তিনি বলেন, প্রিয় দলীয় সহকর্মী ও সম্মানীত দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই লক্ষ করেছেন, ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলাম এখনো বন্দি রয়েছেন। একে একে সব জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন।

তিনি আরও বলেন, তাকে (এ টি এম আজহারুল ইসলাম) কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি।

এই জুলুমের প্রতিবাদে এবং এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকব।

তিনি আরো বলেন, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন।

সময়মতো আমাকে যথাস্থানে পাবেন, ইনশাআল্লাহ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech