শিরোনাম :
জার্মানিতে সমকামীদের মিছিলে হামলা: সন্দেহভাজনকে গুলি করে হত্যা চলতি অর্থবছরেরপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ: আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার আবার চালু হলো বাংলাদেশ-জাপান সরাসরি ফ্লাইট দেশের ৮টি অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

হরমুজ উন্মুক্ত না করেই ইরান অভিযান শেষ করতে চান ট্রাম্প

  • ০৭:২৬ পিএম, মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত না হলেও ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান এখন গুটিয়ে আনতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এমন পদক্ষেপ নেওয়া হলে জলপথটির ওপর তেহরানের শক্ত নিয়ন্ত্রণ আরও দীর্ঘায়িত হতে পারে। এছাড়া এটি আবার চালু করার জটিল কাজটি ভবিষ্যতের জন্য ঝুলে থাকবে।

গত কয়েক দিন ধরেই বিভিন্ন খবরে বলা হচ্ছে, ইরান যুদ্ধ আর বেশি দিন টানতে চাইছেন না ট্রাম্প। ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতায় আসতে চাইছেন তিনি।

সম্প্রতি কয়েকদিনে ট্রাম্প ও তার সহযোগীরা হিসাব-নিকাশ করে দেখেছেন যে, জোর করে হরমুজ প্রণালি খোলার চেষ্টা চালালে যুদ্ধ ৪ থেকে ৬ সপ্তাহের নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাবে।

ট্রাম্প প্রশাসন এই যুদ্ধকে চার-ছয় সপ্তাহের বেশি টানতে চাইছে না। ইতোমধ্যেই যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়িয়েছে। ধারণা করা হচ্ছে, সম্ভবত সেকারণেই এখন হরমুজ খোলার চেয়ে যুদ্ধ গুটিয়ে আনাকেই বেশি গুরুত্ব দিতে চাইছে ট্রাম্প প্রশাসন।

ওয়াল স্ট্রিটের প্রতিবেদন অনুযায়ী, আপাতত ইরানের নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র ভান্ডারকে অকেজো এবং দুর্বল করে যুদ্ধে ইতি টানাই মূল লক্ষ্য বলে স্থির করেছেন ট্রাম্প।

হরমুজ প্রণালি ফের খোলার জন্য যুক্তরাষ্ট্রের বন্ধুদেশগুলোকে এগিয়ে আসার জন্য প্রস্তাব দিতে পারে মার্কিন প্রশাসন।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech