Breaking News:


শিরোনাম :
সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল: শফিকুর সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার আটকে গেল সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ : নিরাপত্তা সতর্কতা জারি সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মার্কিন রণতরী আব্রাহাম লিংকন অকেজো করে দিয়েছে ইরান মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

১০ ঘণ্টা পর ফেসবুক পেজ ফিরে পেলেও আবারও হ্যাকড ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ  

  • ১০:৩৫ এএম, শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ইসলামী ব্যাংক পিএলসির অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ ফের হ্যাকড হয়েছে। হ্যাক করার পর ফেসবুক পেজটির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো দিয়ে দিয়েছে হ্যাকার গ্রুপ।

শুক্রবার ৩ অক্টোবর রাত ৮টা ২৮ মিনিটে পেজের প্রোফাইল পরিবর্তন করে দ্বিতীয়বারের মতো পেজ হ্যাকডের বার্তা দেয় তারা।

এর আগে হ্যাক হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিসিয়াল ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। শুক্রবার ৩ অক্টোবর বিকেল ৪টার দিকে পেজটি স্বাভাবিক অবস্থায় ফেরে। এর আগে ভোর ৫টা ৪২ মিনিটে হ্যাকাররা পেজটির প্রোফাইল ও কাভার ছবি পরিবর্তন করে হুমকিসূচক বার্তা প্রকাশ করে।

সকাল সাড়ে ১০টার পর থেকে পেজটি ফেসবুকের সার্চ অপশনে অদৃশ্য হয়ে যায়। এতে গ্রাহক ও অনুসারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কিছুটা বেগ পোহাতে হলেও আইটি টিম বিশেষভাবে কাজ করে বিকেলে নিয়ন্ত্রণ উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে ফেসবুক পেজ স্বাভাবিক অবস্থায় রয়েছে।

তারা জানান, ফেসবুক পেজ হ্যাকের বিষয়টি সত্য। আমাদের আইটি বিভাগ শুরু থেকেই বিষয়টি সমাধানে কাজ করেছে এবং এখন নিয়ন্ত্রণ ফিরে পাওয়া গেছে।

২য় বার হ্যাকের পর হ্যাকার গ্রুপটি একটি পোস্টে লিখেছে, ‘হ্যালো, ডিয়ার ইসলামী ব্যাংক, সো কল্ড এক্সপার্ট।’ সঙ্গে জুড়ে দিয়েছে একটি ইমোজি।

আরেকটি পোস্টে লিখেছে, ‘পেজ হ্যাকড?’ সঙ্গে জুড়ে দিয়েছে চিন্তার একটি ইমোজি।

আরেকটি পোস্টে লিখেছে—

‘হ্যালো, প্রিয় ম্যাংগো পিপল,

আমরা আবারও প্রবেশাধিকার পেয়েছি, কারণ অনেক তথাকথিত বিশেষজ্ঞ দাবি করে যে, যদি তারা আপনার বিজনেস ম্যানেজার ভেরিফাই করে দেয়, তাহলে আপনার সিস্টেম কখনোই হ্যাক হবে না।

তাদের আমরা বলি: যেসব বিজনেস ম্যানেজার আমরা নিয়ন্ত্রণে নিই, সেগুলো আগেই ভেরিফাই করা থাকে। আমরা সিস্টেম ভাঙি না, আমরা সিস্টেম তৈরি করি। আর সবাই এটা মনে রাখবেন।

অনলাইনে কেউই আসলে নিরাপদ নয়। যারা সাধারণ ব্যবহারকারীদের বিজনেস ম্যানেজার ভেরিফাই করানোর পরামর্শ দিচ্ছে, তারাই নিজেরা হ্যাকিংয়ের শিকার হয়েছে।

তথাকথিত বিশেষজ্ঞদের কাছে আপনার নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দেবেন না। নিজের সিস্টেম নিজেরাই সুরক্ষিত করুন।

আর আমাদের নাম মনে রাখুন—MS 470X। আমরা কাউকে ক্ষতি করতে আসিনি; আমরা সচেতনতা বৃদ্ধি করতে ও মানুষকে সুরক্ষা দিতে এসেছি।

আমরা সবকিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি। কখনোই নিজেকে ১০০% নিরাপদ মনে করবেন না। কারণ, সবসময় আপনার চেয়ে বুদ্ধিমান কেউ না কেউ থাকে।

যদি কখনও বিশেষ কিছুতে প্রবেশাধিকার পান, সেটির অপব্যবহার করবেন না।

লল, মাই ফ্রেন্ড জুকার।’

এর আগে, শুক্রবার ভোরে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ প্রথমবার হ্যাকড করে একটি পোস্ট দেয় হ্যাকার গ্রুপ। তবে ১২ ঘণ্টা পর নিজেদের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পায় ইসলামী ব্যাংক।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে পেজটি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানায় ব্যাংকটির জনসংযোগ বিভাগ। এর কয়েক ঘণ্টা পার না হতেই আবার হ্যাকারদের কবলে পড়লো ব্যাংকটির ফেসবুক পেজ। সূত্র-ইত্তেফাক।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech