শিরোনাম :
বাংলাদেশ থেকে আসা ‘হিন্দু শরণার্থীরা’ দ্রুত নাগরিকত্বের সনদ পাবে: শুভেন্দু অধিকারী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক, অস্ত্র উদ্ধার মানিকগঞ্জে ঘুষ গ্রহণের অভিযোগে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত বিরোধী দলকে সহিংস না হয়ে গঠনমূলক সমালোচনার পরামর্শ টাইফুন নাররার আঘাতে চীন-ভিয়েতনামে বন্যা, বাস্তুচ্যুত লক্ষাধিক দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

  • ০৬:১০ পিএম, মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

।।বিকে ডেস্ক ।।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সাময়িকভাবে প্রভিশনালি উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী।

মঙ্গলবার ৭ এপ্রিল সরকারি কর্ম কমিশন পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক ক্যাডার মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪-এর লিখিত পরীক্ষা গত বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী কমিশনের অনুমোদনক্রমে সাময়িকভাবে (প্রভিশনালি) উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে

আরও বলা হয়, প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এই প্রার্থীদের এখন পরবর্তী ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইট ও সংবাদপত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এই বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এক বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করার যে রোডম্যাপ পিএসসি ঘোষণা করেছিল, সেই লক্ষ্যেই কার্যক্রম এগিয়ে চলছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech