Breaking News:


শিরোনাম :
সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল: শফিকুর সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার আটকে গেল সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ : নিরাপত্তা সতর্কতা জারি সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মার্কিন রণতরী আব্রাহাম লিংকন অকেজো করে দিয়েছে ইরান মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

৪ দিনের সফরে বের হচ্ছেন তারেক রহমান, যাবেন ১০ জেলায়

  • ০৮:৩৯ পিএম, বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আগামী ১১ জানুয়ারি থেকে ৪ দিনে ১০টি জেলায় সফরে বের হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১১ তারিখ ঢাকা থেকে তার এই সফর শুরু হয়ে ১৪ জানুয়ারি বগুড়া গিয়ে শেষ হবে।

বুধবার ৭ জানুয়ারি বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে, নির্বাচনী আচরণ বিধির কারণে এই সফরে তিনি নির্বাচনী কোনো প্রচার-প্রচারণায় অংশ নেবেন না। এই সফরে তিনি শুধু মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই শহীদ আবু সাঈদ, তার নানি তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন।

কবর জিয়ারতের পাশাপাশি আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান।

তারেক রহমান সম্ভাব্য কর্মসূচিতে দেখা যায়, আগামী ১১ জানুয়ারি সকাল ৯-১০ টার মধ্যে ঢাকা থেকে টাঙ্গাইল উদ্দেশে বের হবেন। সেখান থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়া যাবেন এবং বগুড়া রাত্রিযাপন করবেন। পরের দিন ১২ জানুয়ারি বগুড়ার কার্যক্রম শেষ করে রংপুর (পীরগঞ্জ), দিনাজপুর যাবেন। সেখান থেকে ঠাকুরগাঁও রাত্রিযাপন করবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও কার্যক্রম শেষ করে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটের কার্যক্রম শেষ করে আবার রংপুরে এসে রাত্রিযাপন করবেন। সফরের শেষদিন ১৪ জানুয়ারি রংপুর, বগুড়া (গাবতলী) হয়ে ঢাকায় ফিরবেন।

তবে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান জানান, এই সফরে কিছু পরিবর্তন আসতে পারে। এটি প্রাথমিক সফরসূচি।

এ ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারীকৃত ‘আচারণ বিধি’ কোনোক্রমেই লঙ্ঘন করা হবে না বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন, সফর সংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসার বরাবর তারেক রহমানে নিরাপত্তা চেয়ে আবেদন করেছে বিএনপি।

আতিকুর রহমান বলেন, সফরে যাতে কোনোভাবেই নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ না হয়, সেই বিষয়ে আমরা সব ধরনের সতর্কতা অবলম্বন করছি। যার কারণে এসব জেলার নেতাকর্মীদের কোনো ধরনের নির্বাচনী ব্যানার, ফেস্টুন প্রদর্শন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তারেক রহমানের চার দিনের সফরসূচি উপলক্ষ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এই সফরের আয়োজন করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech