শিরোনাম :
বাংলাদেশ থেকে আসা ‘হিন্দু শরণার্থীরা’ দ্রুত নাগরিকত্বের সনদ পাবে: শুভেন্দু অধিকারী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক, অস্ত্র উদ্ধার মানিকগঞ্জে ঘুষ গ্রহণের অভিযোগে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত বিরোধী দলকে সহিংস না হয়ে গঠনমূলক সমালোচনার পরামর্শ টাইফুন নাররার আঘাতে চীন-ভিয়েতনামে বন্যা, বাস্তুচ্যুত লক্ষাধিক দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন: মাদ্রাসা বোর্ডের জরুরি নির্দেশনা

  • ০৩:৩৩ পিএম, সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

২০২৫ সালে ৬ষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে ডাউনলোড, প্রিন্ট ও তথ্যভুল সংশোধনে জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। 

এতে সংশ্লিষ্ট মাদ্রাসার মাধ্যমে কার্ড সংগ্রহ ও প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করতে শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানপ্রধানদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে বোর্ডের ই-এসআইএফ লিংকে (www.ebmeb.gov.bd) প্রবেশ করে ৬ষ্ঠ শ্রেণি থেকে eReg–Registration Print–2025 নির্বাচন করে Continue বাটনে ক্লিক করতে হবে। 

এরপর প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করা যাবে।

একইসঙ্গে অনলাইন থেকে রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করে নির্ধারিত স্থানে প্রতিষ্ঠানপ্রধানের সিল ও সই দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ এপ্রিল ২০২৫ তারিখের এক স্মারকের আলোকে যেসব শিক্ষার্থীর অনলাইন জন্মনিবন্ধন নম্বর এন্ট্রি করা হয়নি, তাদের রেজিস্ট্রেশন নম্বর ইস্যু করা হয়নি। জন্মনিবন্ধন নম্বর এন্ট্রির পর তাদের রেজিস্ট্রেশন নম্বর ইস্যু করা হবে এবং তখন কার্ড ডাউনলোড করে প্রিন্ট করা যাবে। এ ক্ষেত্রে কোনো বোর্ড ফি প্রযোজ্য হবে না। 

রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থীর নাম, জন্মতারিখ, ছবি, বাবা-মায়ের নাম ও জেন্ডারসহ যৌক্তিক সংশোধনের জন্য প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে হবে। সংশোধনের জন্য বোর্ড ফি ৩০০ টাকা, যা আবেদন সাবমিটের পর পেমেন্ট অপশনে ক্লিক করে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

বোর্ডের নির্দেশনায় আরও বলা হয়েছে, আজ থেকেই রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করা যাবে এবং ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত তথ্য সংশোধনের আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনের আবেদন করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে নাম ও বয়স সংশোধন কমিটির মাধ্যমে আবেদন করতে হবে।

এছাড়া রেজিস্ট্রেশন কার্ডে থাকা কিউআর কোড স্ক্যান করে বোর্ডের ওয়েবসাইট থেকে কার্ড যাচাই ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়াই একাধিকবার প্রিন্ট করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech