Breaking News:


শিরোনাম :
সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল: শফিকুর সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার আটকে গেল সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ : নিরাপত্তা সতর্কতা জারি সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মার্কিন রণতরী আব্রাহাম লিংকন অকেজো করে দিয়েছে ইরান মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৪৭৭

  • ১১:৪০ এএম, রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

।।বিকে রিপোর্ট।।
সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন ৪৭৭ জন। এ ছাড়া ডেভিল হান্ট সহ অন্যান্য অভিযানে মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৩৫৭ জনকে।

শনিবার ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক ইনামুল হক সাগর এসব তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার করা হয়েছে ৪৭৭ জনকে। এ ছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ (শনিবার) পর্যন্ত ১ হাজার ৩৪৭ জনকে গ্রেফতার  করা হয়েছে।

এছাড়া অভিয়ানে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, তিনটি ছুরি/চাকু, দুইটি রামদা/দা ও তিনটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকা সহ সারাদেশে অপারেশন ডেভিল হান্ট নামক বিশেষ এ অভিযান শুরু হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech