শিরোনাম :
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনা: ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, এক নাবিক নিহত পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৯ জন নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ: সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার

আজকের আবহাওয়া

  • ০৯:৫৯ এএম, শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পরে। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি কমতে পারে।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। পাশাপাশি পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

অন্যদিকে বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট আবহাওয়া ডট কম তার পূর্বাভাসে বলেছে, শনিবার ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভব্য সময় সকাল ১০ টার পর থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে।

বৃষ্টি প্রথমে ভারতের পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চলে শুরু হয়ে তা দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে চব্বিশপরগান জেলার উপর দিয়ে বাংলাদেশের খুলনা বিভাগে প্রবেশ করে বরিশাল বিভাগের দিকে অগ্রসর হওয়ার আশংকা রয়েছে।

আগামীকালও তীব্র বজ্রপাতের আশংকা করা যাচ্ছে। পশ্চিমবঙ্গের বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া জেলার উপরে শিলাবৃষ্টির আশংকা রয়েছে। বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, খুলনা জেলার উপরে তীব্র বজ্রপাতের আশংকা করা যাচ্ছে। বরিশাল বিভাগের বরিশাল, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

ঢাকা বিভাগের গোপালগন্জ, ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর জেলার উপরেও হালকা পরিমানে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech