শিরোনাম :
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনা: ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, এক নাবিক নিহত পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৯ জন নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ: সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার

শৈলকূপায় ৩০ সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড ৫ হেক্টর কলাক্ষেত

  • ০৩:৫৮ পিএম, রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: বাসস

।।বিকে ডেস্ক।।
ঝিনাইদহ জেলার শৈলকূপায় মাত্র ৩০ সেকেন্ডের আকষ্মিক ঝড়ে ৫ হেক্টর জমির কলাক্ষেত লণ্ডভণ্ড হয়ে গেছে।

শনিবার ২২ ফেব্রুয়ারি বিকেলে সাড়ে ৪টার দিকে শৈলকূপা উপজেলার চাঁদপুর ইউনিয়নের বেড়বাড়ি ও চাঁদপুর গ্রামে হঠাৎ ঝড় আঘাত হানে।

স্থানীয় কৃষকরা জানান, বিকেলে হঠাৎ করেই ঝড় শুরু হয়। ঝড়ে মাঠের কলাক্ষেত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩০ সেকেন্ড স্থায়ী ঝড়ের ত্ণ্ডাবে ওই এলাকার তামাক, কলা, বরই ও আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। আম ও লিচুর মুকুল ঝরে পড়েছে।

কৃষক আজিবার বিশ্বাস বলেন, বিকেল সাড়ে ৪টার পরে হঠাৎ করেই ঝড় শুরু হয়। ৩০ সেকেন্ডের মতো প্রবল ঝড়ে কলাগাছ সব ভেঙ্গে পড়েছে। তামাকের ক্ষেত নষ্ট হয়ে গেছে। কালবৈশাখী ঝড়ের মৌসুমের আগেই এরকম ঝড় আঘাত হানবে, আমরা বুঝতে পারিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, সামনে ঝড়ের মৌসুম। আমরা কৃষক পর্যায়ে পরামর্শ দিয়েছি। কলাগাছে বাঁশের খুঁটি ব্যবহারের জন্য কৃষকদের কৌশল শিখিয়ে দিয়েছি। গতকালের আকষ্মিক ঝড়ে ৫ হেক্টর কলাক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তামাক, আমের মুকুলের ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech