শিরোনাম :
১৯,৬৪১ টন কোরবানির বর্জ্য ডাম্পিং করেছে ডিএসসিসি ঈদের দিন পাকিস্তানে সর্বোচ্চ ৫১.৫ তাপমাত্রার রেকর্ড শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বিএসএফের গুলিতে নিহত মুরসালিনের বাসায় জামায়াত নেতারা গাজার ৭০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে আনার নির্দেশ নেতানিয়াহুর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দিতে গিয়ে আহত ১৮ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ভারতে ঝড়ের সময় নির্মাণাধীন সেতু ধসে নিহত ৬

অপারেশন ডেভিল হান্ট : তৃতীয় দিনে গাজীপুরে আটক ৮১

  • ১২:৩৪ পিএম, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে ৮১ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সকালে জেলা পুলিশ ও গাজীপুর মহানগর পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছে। আটক ব্যক্তিরা বেশির ভাগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

গাজীপুর মহানগর পুলিশের সিটি এসবির উপকমিশনার আলমগীর হোসেন বলেন, গাজীপুর মেট্টোপলিটন পুলিশের আট থানায় ৬৯ জন ও গাজীপুর জেলায় পাঁচ থানায় ১২ জনকে আটক করেছে পুলিশ।

এর মাঝে মহানগরের ৮টি থানায় অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিন ৬৯ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে টঙ্গী পূর্ব থানায় ৭ জন, টঙ্গী পশ্চিম থানায় ৮ জন, গাছা থানায় ৬, বাসন থানায় ৯, সদর থানায় ১৯জন, পুবাইল থানায় ২ জনসহ অন্যান্য থানায় মোট ৬৯ জনকে আটক করা হয়েছে।

এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে তিনদিনে ১৪৮ জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে সোমবার দিবাগত রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech