শিরোনাম :
ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৩৪ জন, নিখোঁজ ৮ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস দিলেন মার্কিন দূত ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে – মির্জা ফখরুল কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে ভ্রমণ সতর্কতায় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র ঢাকা ও আশপাশে আকাশ মেঘলা থাকতেপারে,সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দাবি আদায়ে টানা ৯ দিন ধরে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে: আজ থেকে আমরণ অনশনে

  • ০১:১৯ পিএম, সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের দাবি আদায়ে টানা ৯ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন।

এর মধ্যে গতকাল (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে বৃদ্ধির ঘোষনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু সরকারের প্রজ্ঞাপনকে প্রত্যখ্যান করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের মতে এ সিদ্ধান্ত ‘অপর্যাপ্ত ও অবমাননাকর’।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আজ থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

সোমবার ২০ অক্টোবর সকালে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে দেখা যায়, শহীদ মিনার এলাকায় শিক্ষকদের বড় একটা অংশ অবস্থান করছেন। শিক্ষকেরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থান নিয়েছেন।

এর আগে গতকাল রবিবার শিক্ষকদের ভুখা মিছিল কর্মসূচি পুলিশি বাধার মুখোমুখি পড়লে শিক্ষক নেতাদের পক্ষ থেকে আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির ডাক দেয়া হয়।

শিক্ষকেরা সরকার কর্তৃক বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখান করে তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

শিক্ষকদের আন্দোলনের সঙ্গে বিএনপি, গণ অধিকার পরিষদ ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা পোষণ করেছে। শিক্ষক নেতারা জানান, সরকারের কোনো পদক্ষেপ না নিলে আন্দোলন আরও শক্তিশালী আকার নিতে পারে।

উল্লেখ্য শিক্ষকদের দাবীর মুখে এর আগে গত ৩০ সেপ্টেম্বর বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। কিন্তু ৫ অক্টোবর ঘোষণাটি প্রকাশ্যে আসার পর শিক্ষক-কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা অন্তত দুই হাজার বা তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech