শিরোনাম :
প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৮.৬১ শতাংশ প্রবৃদ্ধি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতা স্মারকে সই করেছে বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ রাজবাড়ীতে ৫ কিলোমিটার খাল খনন ও ২ হাজার বৃক্ষরোপণ উদ্বোধন লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ: তিনজন আটক যুক্তরাষ্ট্রে বিমান ঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত

রমজানে ২২ স্থানে সেহরি ও ইফতার দেবে ডিএনসিসি

  • ১২:২২ পিএম, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

।।বিকে ডেস্ক।।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, সিটি করপোরেশনের আয়োজনে নগরীর ২২টি স্থানে সেহরি ও ইফতারের আয়োজন করা হবে। পাশাপাশি বিতরণ করা হবে জাকাতের কাপড়।

সোমবার ১৭ ফেব্রুয়ারি ডিএনসিসির ফেসবুক পেজে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, নগরবাসীর সেবা করতে চাই। নতুন ৫২ নম্বর ওয়ার্ডে সিটি করপোরেশনের কোনো সেবা নেই। এখানে দ্রুত সেবার ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ট্রেড লাইসেন্স প্রক্রিয়া পুরোটাই অনলাইনে করা হবে। নগরীর ফুটপাত ফিরিয়ে দেওয়া হবে নাগরিকদের। নিয়ন্ত্রণে আনা হবে বেওয়ারিশ কুকুর।

এর আগে ডিএনসিসি হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রশাসক এজাজ।

এ সময় তিনি বলেন, শহরের অর্ধেক জনসংখ্যা নারী। কিন্তু শহর পরিকল্পনায় তারা উপেক্ষিত। শিশুদের জন্যও নিরাপদ এবং উপযুক্ত শহর গড়ার পরিকল্পনা এতদিন নেওয়া হয়নি। 

এদিকে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার জন্য গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ডিএসসিসি। নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে শাহবাগ থানার ঢাকা মেডিকেল কলেজ এলাকায় ও সাইদা খানমের নেতৃত্বে রমনা থানার অফিসার্স ক্লাব ও সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ঢাকা মেডিকেল কলেজের সামনে ও অফিসার্স ক্লাব-সংলগ্ন রাস্তায় থাকা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়া ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করা হয়। সূত্র-বাংলাদেশ প্রতিদিন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech