শিরোনাম :
দক্ষিণ ইরানে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে কঠোর পাল্টা হামলা চালালো ইরান যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় আবারও বাড়লো তেলের দাম রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতা চেয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস- ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের প্রথম বৈঠক ইস্তাম্বুলে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

  • ১২:১০ পিএম, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ যথাযথ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনসহ ওইদিন সড়কে চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এবং আশপাশের এলাকায় যানজট এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিতে সর্বসাধারণের জন্য নির্দিষ্ট পথ ও ডাইভারশন পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।

বুধবার ১৯ ফেব্রুয়ারি ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বসাধারণকে কিছু রুট অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য পায়ে হেঁটে চলাচলের পথ

পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং হয়ে জগন্নাথ হল ক্রসিং দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রমনা ক্রসিং হয়ে দোয়েল চত্বর ক্রসিং দিয়ে গন্তব্যে ফিরতে হবে।

ডাইভারশন পয়েন্ট

২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি দুপুর ৩টা পর্যন্ত শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহিদুল্লাহ হল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, চাঁনখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং, বকশীবাজার ক্রসিংয়ে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

এছাড়া, বকশীবাজার থেকে জগন্নাথ হল ক্রসিং, চাঁনখারপুল থেকে রোমানা চত্বর, টিএসসি থেকে শিববাড়ী ক্রসিং, উপাচার্য ভবন থেকে ভাস্কর্য ক্রসিং সড়কে যান চলাচল নিষিদ্ধ থাকবে।

গাড়ি চলাচলের বিকল্প রুট

কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় নির্ধারিত রুট ছাড়া অন্যান্য যানবাহন চলাচল করতে পারবে না।

নির্ধারিত বিকল্প রুট

কাঁটাবন থেকে নীলক্ষেত-পলাশী-বকশীবাজার হয়ে চাঁনখারপুল যেতে হবে। শাহবাগ থেকে কাঁটাবন-বাটা সিগনাল-সায়েন্স ল্যাব হয়ে মিরপুর রোডে যেতে হবে। শাহবাগ থেকে মৎস্য ভবন-কদমফোয়ারা-হাইকোর্ট-আব্দুল গণি রোড হয়ে জিরো পয়েন্টে যেতে হবে। হাইকোর্ট থেকে বঙ্গবাজার-পুলিশ হেডকোয়ার্টার্স-গোলাপশাহ মাজার হয়ে ফুলবাড়ীয়া যেতে হবে। অন্যদিকে শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেল-বাংলামোটর-সোনারগাঁও হয়ে ফার্মগেটে যেতে হবে। এছাড়াও বকশীবাজার থেকে চাঁনখারপুল-নিমতলী হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার উঠতে হবে। 

গাড়ি পার্কিং স্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে ভিআইপি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন মাঠে। সাধারণ জনগণ পার্কিং করতে পারবেন নীলক্ষেত থেকে পলাশী ক্রসিং পর্যন্ত। 

বিশেষ নির্দেশনা

২১ ফেব্রুয়ারি রাত ১২টা ৪৫ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। শ্রদ্ধা নিবেদনকারী দর্শনার্থীদের ব্যাগ, কার্টুন, দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব নাগরিককে এসব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech