শিরোনাম :
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনা: ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, এক নাবিক নিহত পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৯ জন নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ: সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার

চ্যাম্পিয়নস ট্রফি :ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

  • ০৫:২১ পিএম, রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে ‘এ’ গ্রুপে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান।

রবিবার ২৩ ফেব্রুয়ারী দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল।

বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হয়েছে। যেখানে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

পাকিস্তান এ ম্যাচে ফখর জামানের জায়গায় একাদশে রেখেছে ইমাম-উল-হককে। চোটের কারণে ফখর ছিটকে গেছেন। তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের জয়ী একাদশটাই অপরিবর্তিত রেখেছে ভারত।

পাকিস্তান আসরে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে শুরু করেছে। তবে ভারত ৬ উইকেটে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে।

পাকিস্তান দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আগা সালমান, বাবর আজম, ইমাম-উল-হক, তৈয়ব তাহির, সৌদ শাকিল, খুশদিল শাহ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হার্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৭ রান করেছে পাকিস্তান। চলতি রানরেট ৪.৩২।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech