শিরোনাম :
আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোক বার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন স্পিকার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ‘বর্ষায় নজরুল’ পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২ আহত ৫ শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে : নাহিদ ইসলাম ইরানের দক্ষিণাঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ফের হামলা করেছে মার্কিন বাহিনী ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্যের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব ইংল্যান্ডকে ২-১ গোলে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস: কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা

বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম পরিবর্তন: বর্তমান নাম যমুনা সেতু ও কর্ণফুলি টানেল

  • ০৯:৫০ পিএম, বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

।।বিকে রিপোর্ট।।
বঙ্গবন্ধু সেতু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেলের নাম পরিবর্তন করে যথাক্রমে ‘যমুনা সেতু’ এবং ‌‘কর্ণফুলী টানেল’ রাখা হয়েছে।

বুধবার ২৬ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। সেতু বিভাগের যুগ্ম সচিব মো. তবিবুর রহমান তবিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে “যমুনা সেতু” এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে “কর্ণফুলী টানেল” করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৮ সালের ২৩ জুন চালু হয় যমুনা নদীর ওপর নির্মিত ৪.৮ কিলোমিটার দীর্ঘ সেতুটি। এবং চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল ২০২৩ সালের অক্টোবরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

যমুনা নদীর উপর নির্মিত এই সেতুকে অনেকে যমুনা সেতু বলেন। প্রথমদিকে গুগল ম্যাপেও এই সেতুর নাম যমুনা সেতু লেখা ছিল। পরে গুগল ম্যাপে এটিকে বঙ্গবন্ধু সেতু নামকরণ করা হয়।

অন্যদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ২০২৩ সালের ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech