শিরোনাম :
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী মোদীর পক্ষে ট্রাম্পের পোস্ট, মাসে ৭৫ হাজার ডলারে লবিং ফার্ম নিয়োগ ভারতের মিরপুরে আরেক যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু, হাসপাতালে ২২৬০ সিলেট টেস্ট- ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষনা: ৩৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ দল আ. লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ৯ কিশোর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ থেকে রয়টার্সের প্রতিবেদন -নতুন পাসপোর্টের আবেদন করেছেন হাসিনা সেনেগালে অভিবাসীবাহী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু নভেম্বরের প্রথম সাত দিনে রেমিট্যান্স এলো ৮৭ কোটি ৮৫ লাখ ডলার

মার্কিন রণতরী আব্রাহাম লিংকন অকেজো করে দিয়েছে ইরান

  • ১২:১৭ পিএম, রবিবার, ১৫ মার্চ, ২০২৬
ছবি: গুগল থেকে সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
মার্কিন নৌবাহিনীর রণতরি আব্রাহাম লিংকনকে একেবারে অকেজো করে দিয়েছে ইরান। আর এ ঘটনাকে মার্কিন সামরিক শক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ ‘ঐতিহাসিক পরাজয়’ হিসেবে করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ।

শনিবার ১৪ মার্চ ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফাজল শেকারচির বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন সংবাদ সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, তিনি জানান, মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকনকে কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে এবং ইরানের নেতৃত্বে সংঘটিত এই ‘ঐতিহাসিক পরাজয়ের’ পর সেটিকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে।

এক বিবৃতিতে আবুলফাজল বলেন, দীর্ঘদিন ধরে ভয়ের প্রতীক এবং মুসলিম বিশ্বের সম্পদ শোষণের একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসা আব্রাহাম লিংকন ইরানের শক্তির কারণে কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

তিনি এ ঘটনাকে মার্কিন সামরিক শক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ ‘ঐতিহাসিক পরাজয়’ হিসেবে উল্লেখ করেন, যা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও মুসলিম দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা না রাখার সতর্কবার্তা দেন। তার ভাষায়, যুক্তরাষ্ট্র একটি ‘কাগুজে বাঘ’ এবং দুর্বল হয়ে পড়া নিজস্ব সামরিক বাহিনীকে রক্ষা করার সক্ষমতাও তাদের নেই।

এ ছাড়াও তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলো কিংবা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। এ সময় মুসলিম দেশগুলোর নেতাদের উদ্দেশে তিনি আহ্বান জানান যে, তারা যেন ইরান এবং এর জনগণের ওপর আস্থা রাখেন।

তিনি যুক্তরাষ্ট্রের ভণ্ডামির বিরুদ্ধে মুসলিম বিশ্বের মধ্যে ঐক্যের ডাকও দেন।

এর আগে গত ৬ মার্চ ড্রোন হামলা চালায় ইরান। পরে এক বিবৃতিতে ইরান জানায়, হরমুজ প্রণালি পুরোপুরি অবরুদ্ধ করার পর তা পুনরায় সচল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের রণতরি আব্রাহাম লিংকন ইরানের সমুদ্রসীমার ৩৪০ কিলোমিটারের মধ্যে চলে আসে। ঠিক ওই সময় ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী একযোগে ড্রোন হামলা চালায়। ড্রোনের আঘাতের পর মার্কিন রণতরি এবং এর নিরাপত্তায় নিয়োজিত ডেস্ট্রয়ারগুলো দ্রুত পিছু হঠতে বাধ্য হয়।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech