Breaking News:


শিরোনাম :
মার্কিন জ্বালানিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক : পেলেন পাশে থাকার আশ্বাস বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে : শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ২১ শিশু ভর্তি রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯   বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে আইএলও মহাপরিচালকে সহযোগিতার আশ্বাস বাড়েনি জ্বালানি তেলের দাম: বিপিসিকে চিঠি দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে বেসামরিক স্থাপনায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদের সভা বিষয়ে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনা দমকা হাওয়া ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বাব আল-মান্দেব প্রণালিতে তেলের রপ্তানি বন্ধ করে দিতে প্রস্তুত হুতিরা

  • ১১:৩৫ এএম, সোমবার, ৩০ মার্চ, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের হরমুজ প্রনালী নিয়ন্ত্রনে নেবার পর এবার লোহিত সাগর দিয়ে তেল রপ্তানি বন্ধ করতে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিল হুতিরা।

হুতিদের তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ মানসুর বলেন, ইয়েমেন ও আফ্রিকার হর্ন অঞ্চলের মাঝখানে অবস্থিত এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে জাহাজ চলাচল বন্ধ করার সম্ভাবনা রয়েছে।

প্রণালিটি সবচেয়ে সরু জায়গায় প্রায় ২৬ কিলোমিটার (১৬ মাইল) প্রশস্ত এবং এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় ১২ শতাংশ এই পথ দিয়ে যায়।

হুতি সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, ‘আমাদের বিকল্পগুলোর মধ্যে এটি একটি’।

ওদিকে হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে পরিবহন হয় শতকরা ২০ ভাগ তেল। ইরান তার নিয়ন্ত্রণ নিয়েছে। তার সঙ্গে বাব আল মান্দেব প্রণালি যদি হুতিরা বন্ধ করে দেয়, তাহলে ২০+১২=৩২ ভাগ তেলের সরবরাহ বিঘ্নিত হবে।

শুধু হরমুজ প্রণালি বন্ধ করার কারণে বিশ্বের জ্বালানি বাজারে একরকম হাহাকার পড়ে গেছে। তার ওপর যদি মান্দেব প্রণালি হুতিরা বন্ধ করে দেয়, তাহলে এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়ায় সৌদি আরব পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে এই বিকল্প পথ ব্যবহার করে তেল রপ্তানি চালিয়ে আসছে। এই বিকল্প রুট তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বাব আল-মান্দেব প্রণালি বন্ধের বিষয়ে মানসুর বলেন, এই প্রণালি বন্ধের বিষয় অবশ্যই আমাদের বিবেচনায় আছে। কারণ এটি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। তিনি ইঙ্গিত দেন, খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে। আমরা যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে চাই, যাতে তাদের ওপর দ্বিগুণ বোঝা পড়ে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech