।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
ইরান এবং লেবানন থেকে উত্তর ইসরায়েলে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা বন্দরের কাছে ‘বাজান’ তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার ৩০ মার্চ ইরান ও লেবাননের হামলার পর ওই শোধনাগারে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরপরই ওই জ্বালানি শোধনাগারে আগুন ধরে যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরপরই ওই জ্বালানি শোধনাগারে আগুন ধরে যায়। এর আগে গত ১৯ মার্চও এই স্থাপনাটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান।
তেহরানের দাবি, তাদের নিজস্ব জ্বালানি অবকাঠামোতে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে তারা ওই সময় এই শোধনাগারটিকে লক্ষ্যবস্তু করেছিল।
ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত এবং আল জাজিরা কর্তৃক যাচাইকৃত একটি ভিডিওতে, হাইফার একটি ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।
গত কয়েক মাস ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে সর্বশেষ এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে, তা এখনো বিস্তারিত জানা যায়নি।