Breaking News:


শিরোনাম :
মঙ্গল বা আনন্দ নয়, এবার ‘বৈশাখী শোভাযাত্রা’ রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল কদমতলীতে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠন : নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ইরানে ভূপাতিত বিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স হামে আরও ৬ শিশুর মৃত্যু: আজ থেকে টিকাদান শুরু ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বিনিয়োগে বাধা দূর করার আশ্বাস আজ থেকে নতুন সময়ে অফিস-ব্যাংক,মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় সাফ জয়ী অনূর্ধ্ব ২০ দলকে জমকালো সংবর্ধনা মাঝারি তাপপ্রবাহে হাসফাঁস জনজীবন: এপ্রিলে ৪ টি মৃদু ও ১-২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে বেসামরিক স্থাপনায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা

  • ১১:২৭ এএম, বুধবার, ১ এপ্রিল, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক হামলা হয়েছে। ভোরে তেহরান ছাড়াও আহভাজ, সিরাজ, ইস্ফাহান, কারাজ এবং কেরমানশাহতে হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

বুধবার ১ এপ্রিল সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

প্রতিবেদনে আল জাজিরা আরও জানায়, ভোর বেলার হামলা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় বেসামসরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা হয়েছে। এরমধ্যে তেহরানে একটি ওষুধ কোম্পানির উৎপাদন কারখানায় হামলার ঘটনা ঘটেছে। যেখানে ক্যানসার আক্রান্ত রোগীদের ওষুধ উৎপাদন করা হয়।

এর পাশাপাশি ইস্ফাহানের একটি স্টিল কারখানা, বন্দর আব্বাসে একটি সমুদ্রবন্দর, পূর্ব ইরানের বোরোজেনের একটি স্টিল কারখানা, বুশেহের-এর একটি আবহাওয়া সংক্রান্ত স্থাপনা এবং পশ্চিম ইরানের আবাসিক কমপ্লেক্সকে টার্গেট করা হয়েছে।

বেসামরিক এসব স্থাপনাকে ‘রেড লাইন’ হিসেবে নিচ্ছে ইরানিরা। যুক্তরাষ্ট্র ও দখলদারদের এসব হামলাকে গুরুতর অপরাধ হিসেবে অভিহিত করে কঠোর পাল্টা ব্যবস্থার হুমকি দিয়েছে তেহরান।

দখলদার ইসরায়েলে ইরানের ওষুধ কোম্পানিতে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এ হামলার জবাব দেওয়া হবে।

আরাগচি মনে করিয়ে দিয়েছেন, ইরানিরা ফিলিস্তিনিদের মতো নিরীহ নিরস্ত্র নয়। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের এসব অপরাধের কঠোর জবাব দেবে।

গতকাল মঙ্গলবার ৩১ মার্চ মাইক্রো ব্লগিং সাইট এক্সে আরাগচি লিখেছেন, “ইসরায়েলের যুদ্ধাপরাধীরা এখন প্রকাশ্যে এবং নির্লজ্জভাবে ওষুধ কোম্পানিতে বোমা হামলা চালাচ্ছে। তাদের মতলব এখন পরিষ্কার।”

কিন্তু এই যুদ্ধাপরাধীরা একটি বিষয় ভুল করছে যে, তারা নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে না। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী আগ্রাসনকারীদের কঠোর শাস্তি দেবে।”

সূত্র: আলজাজিরা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech