শিরোনাম :
বোয়িংয়ের সাথে আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করলো বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লায় কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান: আটক ৬২৪ সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, উষ্ণ অভ্যর্থনা জানালেন ট্রাম্প ও মেলানিয়া জাপানি ক্রেতা-বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম চালু বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ঢাকাসহ ১১ অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে জাতিসংঘ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ইরানি ড্রোন হামলায় কুয়েতের তেল শোধনাগারে আগুন

  • ০৩:৫১ পিএম, শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।

কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থা কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের মিনা আল-আহমাদি শোধনাগারে সকালের দিকে সরাসরি আঘাত হেনেছে ইরানের ড্রোন। এতে একাধিক ইউনিটে আগুন লেগে গেছে।

শুক্রবার ৩ এপ্রিল কুয়েতি রাষ্ট্রয়াত্ত্ব বার্তাসংস্থা কুনা এ তথ্য জানায়।

বার্তাসংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, মিনা আল-আহমাদি পরিশোধনাগারে ড্রোন দিয়ে আজ শুক্রবার সকালে হামলা চালানো হয়েছে। এতে সেখানকার একাধিক ইউনিটে আগুন ধরে যায়। উদ্ধারকারীরা সেখানকার আগুন নেভানোর কাজ করছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। তারা বলেছে, বিমানটি ইরানের মধ্যাঞ্চলের উড়ার সময় টার্গেট করা হয়। শুক্রবার ৩ এপ্রিল ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে এক  পোস্টে এ তথ্য জানায়।

পোস্টে বলা হয়, যুদ্ধবিমানটি ‘সম্পূর্ণ ধ্বংস ও বিধ্বস্ত’ হয়েছে। বিমানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পাইলটের ব্যাপারে কোনো তথ্যই জানা যায়নি।

ইরানের অপর বার্তাসংস্থা মেহের জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানটিতে পাইলট বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। কারণ বিমানটিতে এতটাই দ্রুত বিধ্বস্ত হয়েছে যে তিনি আর বের হতে পারেননি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech