শিরোনাম :
বোয়িংয়ের সাথে আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করলো বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লায় কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান: আটক ৬২৪ সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, উষ্ণ অভ্যর্থনা জানালেন ট্রাম্প ও মেলানিয়া জাপানি ক্রেতা-বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম চালু বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ঢাকাসহ ১১ অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে জাতিসংঘ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

একই দিনে যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ভূপাতিত

  • ১১:২৯ এএম, শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের আকাশে একই দিনে যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান।

শুক্রবার ৩ এপ্রিল দেশটির মধ্যাঞ্চলে মার্কিনিদের একটি এফ-১৫ ভূপাতিত করার পর এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানটি ভূপাতিত করে বলে দাবী করে ইরান।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এ–১০ মডেলের মার্কিন যুদ্ধবিমানটিতে আঘাত হানা হয় এবং পরে সেটি হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত হয়। ঘটনাটি শুক্রবার ঘটেছে বলে জানানো হয়।

ওই বিমানে থাকা দুইজন ক্রুয়ের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। অপরজন এখনো নিখোঁজ আছেন। তাকে উদ্ধারে ব্যাপক অভিযান চালাচ্ছে মার্কিন সেনারা।

এর আগে একই দিনে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর আসে, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে।এফ-১৫ মডেলের ওই যুদ্ধবিমান যখন ভূপাতিত করা হয় তখন প্রায় একই সময়ে হরমুজ প্রণালির কাছে পারস্য সাগরে এ-১০ ওয়ার্থগ মডেলের আরেকটি যুদ্ধবিমান আছড়ে পড়ে। এ বিমানের একমাত্র পাইলটকে উদ্ধার করা হয়েছে।

এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানটি ছোট ছোট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কার্যকরী। ধারণা করা হচ্ছে হরমুজ প্রণালিতে অভিযান চালাতে গিয়েছিল এটি।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভেট সংবাদমাধ্যম সিএনএনকে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে অবহিত করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এফ-১৫ যুদ্ধবিমানের একজনকে উদ্ধার করতে সমর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরজন এখনো নিখোঁজ। তিনি কি অবস্থায় আছেন সেটি কেউ জানে না।

এফ-১৫ যুদ্ধবিমানে দুজন ক্রু থাকেন। এরমধ্যে একজন পাইলট। অপরজন অস্ত্র সিস্টেম অফিসার হিসেবে কাজ করেন।

বিবিসির সহযোগী মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল একটি এ–১০ ‘ওয়ারথগ’ যুদ্ধবিমান। সেটিও হামলার মুখে পড়ে। তবে ইরানের দাবি করা বিমানটি এবং সিবিএসের প্রতিবেদনে উল্লেখিত বিমানটি একই কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টার ভূপাতিতভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টার ভূপাতিত
সিবিএসের প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, উদ্ধার অভিযানের সময় আরও দুটি মার্কিন বিমান হামলার মুখে পড়ে। এর মধ্যে এ–১০ বিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন এবং পরে তাকে উদ্ধার করা হয়।

এছাড়া অভিযানে অংশ নেওয়া দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়, এতে কয়েকজন ক্রু আহত হন। তবে হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটের খোঁজে এখনো উদ্ধার অভিযান চলছে।

সূত্র: আনাদোলু/ বিবিসি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech