শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ককরোচ পার্টির মিছিল ঘিরে রণক্ষেত্র দিল্লি, লাঠিচার্জের পর ইন্টারনেট বন্ধ পুশ ইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন সুরমার পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি: ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে ইরানের নিষেধাজ্ঞা অমান্য, হরমুজ অতিক্রমের চেষ্টারত দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করার ঘোষণা ইরানের উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ট্রফি গোল্ডেন বল জিতেছেন স্পেন অধিনায়ক রদ্রি

নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে হামের টিকা দেয়া হবে

  • ১২:১৫ পিএম, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
নীলফামারী জেলায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত দুইলাখ ১০ হাজার ২৬৯ জন শিশুকে হামের টিকা দেয়া হবে।

শনিবার ১৮ এপ্রিল বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগের ইপিআই মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলার সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জেলার সিভিল সার্জন বলেন, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলা জুড়ে ক্যাম্পেইন চলবে। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে হামের টিকা দেওয়া হবে।

জেলার ৬টি উপজেলায় ২ লাখ ১০ হাজার ২৬৯জন শিশুর মধ্যে ছেলে শিশু ১ লাখ ৭ হাজার ৮৩৭ জন এবং মেয়ে শিশু রয়েছে ১ লাখ ২ হাজার ৪৩২জন। নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস ও ১৫ মাস বয়সের টিকা নেওয়া শিশুরাও এ ক্যাম্পেইনে টিকা নিতে পারবে।

তিনি আরও জানান, জেলার ৬টি উপজেলায় ১ হাজার ৬১৬টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম চলবে। প্রতিটি কেন্দ্রে ১জন ভ্যাকসিনেটর এবং ২জন স্বেচ্ছাসেবকসহ কাজ করবে ৪ হাজার ৮৪৮জন কর্মী। ক্যাম্পেইন সফল করতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও মিজানুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান শেখ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম ও সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech