Breaking News:


শিরোনাম :
এই গরমে শিশু ও বয়স্কদের বাইরে না নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রামে ছাত্রদল-শিবির দফায় দফায় সংঘর্ষ ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী চালু হচ্ছে পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ : ৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেয়ার পরিকল্পনা বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নামকরণ আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই- রাজধানীজুড়ে গরমের অনুভূতি অব্যাহত থাকতে পারে বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

  • ১১:০২ এএম, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষনার এক দিন পরেই ইরানের পতাকাবাহী তিনটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।

জাহাজ ৩টির নাম ডিপ সি, সেভিন এবং দোরেনা। আন্তর্জাতিক জাহাজ চলাচল কর্তৃপক্ষ এবং মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে জানা গেছে এ তথ্য। ৩টি জাহাজেই পর্যাপ্ত পরিমাণে অপরিশোধিত তেল ছিল।

ট্যাংকার জাহাজগুলোকে ঠিক কোথায় জব্দ করা হয়েছে— মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো সে তথ্য জানায়নি। তবে বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্র্যাফিকের বরাতে জানা গেছে, ভারত মহাসাগরের কোনো একটি এলাকা থেকে জব্দ করা হয়েছে জাহাজ ৩টি এবং সাগরের যে অঞ্চলে জাহাজগুলো জব্দ করা হয়েছে, সেখান থেকে ভারত-মালয়েশিয়া এবং শ্রীলঙ্কার ভূখণ্ড কাছাকাছি।

ডিপ সি ইরানের সুপারট্যাংকার জাহাজ। জব্দ করার সময় জাহাজটি আংশিকভাবে তেলপূর্ণ ছিল। মেরিন ট্রাফিকের তথ্য অনুসারে ডিপ সি-কে সর্বশেষ গত সপ্তাহে মালয়েশিয়ার উপকূলে দেখা গিয়েছিল।

দ্বিতীয় ট্যাংকার জাহাজ সেভিন জব্দের সময় সেটিতে থাকা তেলের পরিমাণ ছিল ১০ লাখ ব্যারেল। এটি সেভিনের মোট ধারণক্ষমতার ৬৫ শতাংশ। জাহাজটিকে সর্বশেষ এক মাস আগে মালয়েশিয়ার উপকূলে দেখা গেছে।

জব্দকৃত তৃতীয় ইরানি ট্যাংকার জাহাজ দোরেনা অবশ্য সম্পূর্ণ লোডেড ছিল। জব্দের পর জাহাজটিতে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাওয়া গেছে। দোরেনাকে সর্বশেষ দেখা গিয়েছিল তিন দিন আগে ভারত মহাসাগরের ভারতীয় উপকূলের কাছে দেখা গিয়েছিল।

গত ১১ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের সংলাপ ব্যর্থ হওয়ার পরের দিন ১২ এপ্রিল ইরানি বন্দরগুলোতে অবরোধ জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণায় তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে আসার আগ পর্যন্ত দেশটির বন্দরগুলো থেকে কোনো ইরানি জাহাজ বের হতে পারবে না এবং বাইরের কোনো জাহাজ ইরানে প্রবেশও করতে পারবে না।

গতকাল বুধবার এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প অবরোধের ঘোষণা দেওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানি বন্দরগুলো থেকে ছেড়ে যাওয়া ২৯টি জাহাজ ও নৌযানকে ফের বন্দরে ফেরত পাঠিয়েছে মার্কিন বাহিনী।

সূত্র : রয়টার্স

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech