শিরোনাম :
উন্নয়নশীল দেশের মর্যাদায় মসৃণ উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট ১৯ অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী ইরানে তৃতীয় দফায় মার্কিন হামলা একদিনে ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭ জন অপ্রয়োজনীয় সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী : বৃক্ষরোপণ করলেই হবে না, গাছের যত্ন নিতে হবে ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টি- চলতি মাসে একদিনে সর্বোচ্চ রেকর্ড

মার্কিন পণ্যে পাল্টা ২৫ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণা কানাডার

  • ০১:৫৮ পিএম, মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
মার্কিন পণ্যের ওপর আজ থেকে প্রতিশোধমূলক ২৫ শতাংশ শুল্ক আরোপ কার্যকরের ঘোষণা দিয়েছে কানাডা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।  

মঙ্গলবার ৪ মার্চ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাস্টিন ট্রুডো বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি কানাডিয়ান পণ্যের উপর প্রস্তাবিত শুল্ক আরোপ করেন, তাহলে মঙ্গলবার থেকে কানাডা ১৫৫ বিলিয়ন কানাডিয়ান ডলার (১০৭ বিলিয়ন ডলার) মূল্যের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে।

বিবৃতিতে ট্রুডো বলেন, কানাডা সরকার মঙ্গলবার থেকে ৩০ বিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে, এবং বাকি ১২৫ বিলিয়ন কানাডিয়ান ডলারের পণ্যের ওপর শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে।

তিনি আরও বলেন, মার্কিন বাণিজ্য পদক্ষেপ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের শুল্ক বহাল থাকবে। যদি মার্কিন শুল্ক বন্ধ না হয়, তাহলে আমরা বেশ কয়েকটি অ-শুল্ক ব্যবস্থা গ্রহণের জন্য প্রদেশ এবং অঞ্চলগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কানাডা এবং মেক্সিকোর ওপর ২৫ শতাংশ মার্কিন শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প। মঙ্গলবার ৪ মার্চ থেকেই নতুন এই শুল্ক কার্যকর হচ্ছে।

এর আগে গত ১ ফেব্রুয়ারি থেকে দেশ দুটির ওপর এই শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। কিন্তু সেই সিদ্ধান্ত ঘোষণার পরপরই ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর তার প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছিলেন।
সূত্র: রয়টার্স, আলজাজিরা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech