শিরোনাম :
পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: বহু কারখানায় ছুটি ঘোষণা, অতিরিক্ত পুলিশ মোতায়েন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না পারস্য উপসগারে ২ মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮৭ শিশু

  • ১২:৪৭ পিএম, মঙ্গলবার, ৫ মে, ২০২৬
ছবি: প্রতিকী

।।বিকে ডেস্ক।।
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮৭ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার ৪ এপ্রিল খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্য মতে, গত ১৫ মার্চ থেকে সোমবার বিকেল পর্যন্ত বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ২ হাজার ৬৬১ শিশু।

এছাড়া ৯৬ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে ১৩ জন। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়া জেলার। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি সর্বোচ্চ ৯৮৪ শিশু।

এছাড়া মাগুরায় ৩২৮, যশোরে ৩৪৯ শিশু, খুলনায় ৩১৫, মেহেরপুরে ১৫৬, সাতক্ষীরায় ১২১, ঝিনাইদহে ১৪৭, নড়াইলে ১১৫, বাগেরহাটে ৭১ এবং চুয়াডাঙ্গায় ৭৫ জন চিকিৎসাধীন রয়েছে।

এদিকে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৮৭ শিশু। এর মধ্যে কুষ্টিয়ায় ৩৫, খুলনায় ১১, যশোরে ৫, বাগেরহাটে ৪, চুয়াডাঙ্গায় ৭, ঝিনাইদহে ৭, মাগুরায় ৬, নড়াইলে ৬ ও মেহেরপুরে ৬ শিশু ভর্তি হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech