শিরোনাম :
শক্তিশালী বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান যে জাতি সঙ্গীতকে যত বেশি গুরুত্ব দেয়, সে জাতি তত বেশি উন্নত মানসিকতার পরিচয় বহন করে- সংস্কৃতি মন্ত্রী জলমহাল আইন, ২০২৬’র খসড়া প্রস্তুত, থাকছে শাস্তির বিধান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্রাপক নিরাপত্তা ব্যবস্থা- রাজধানীতে মোতায়েন থাকবে ১৮ হাজার পুলিশ – ডিএমপি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: হরমুজ ও লেবানন সংকটে সমঝোতার ইঙ্গিত দেশীয় ম্যানেজমেন্ট কনসালট্যান্ট নিয়োগে বৈদেশিক মুদ্রা সাশ্রয় সুযোগ রয়েছে : আইএমসিবি আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী : বিমানবন্দরে পেলেন লাল গালিচা সংবর্ধনা ঢাকায় ৬৬ মিলিমিটার বৃষ্টি: আজও বজ্রসহ বৃষ্টির আভাস ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিল ট্রাম্প

  • ১১:০৭ এএম, বুধবার, ৬ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের অবরোধের ফলে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোর চলাচল স্বাভাবিক করতে নেওয়া উদ্যোগ ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (স্থানীয় সময়) সকালে সেই কার্যক্রমটি স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রচেষ্টাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেয় ইরান। এর কয়েক ঘণ্টা পরই এ অভিযান স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় এ ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে।

এদিকে, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণার কয়েক ঘণ্টা আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগর থেকে আটকে পড়া ট্যাংকারগুলোকে বের করে আনার জন্য সোমবার থেকে শুরু হওয়া প্রচেষ্টার রূপরেখা তুলে ধরেছিলেন।

উল্লেখ্য, সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech