Breaking News:


শিরোনাম :
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পাকিস্তানের বিরুদ্ধে জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে: বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার ঘোষণা : পেলেন যারা

  • ০৯:৪৪ পিএম, বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার-২০২৫ পাচ্ছেন আট বিশিষ্ট ব্যক্তি।

বৃহস্পতিবার ৬ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

তারা হলেন – মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী (মরণোত্তর), বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), পপ সম্রাট আজম খান (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), বামপন্থি রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর) ও বুয়েট শিক্ষার্থী শহিদ আবরার ফাহাদ (মরণোত্তর)।

বদরুদ্দীন উমর ছাড়া বাকি সবাই প্রয়াত। অর্থাৎ, তাদেরকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে।

এর আগে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন শহিদ আবরার ফাহাদকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে। তখন তিনি জানিয়েছিলেন, পুরস্কারপ্রাপ্ত বাকিদের নামেও চমক থাকবে।

উল্লেখ্য, দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হলো “স্বাধীনতা পুরস্কার”।

প্রতি বছরই কয়েকটি ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে আসছে সরকার। স্বাধীনতা পদক দেওয়া হয় জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে। পুরস্কার হিসেবে প্রত্যেককে ১৮ ক্যারেটের ৫০ গ্রাম স্বর্ণের পদক, সম্মানীর অর্থের চেক ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech