শিরোনাম :
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ ২৪০ রানে থামল আফগানিস্তান, বাংলাদেশের লিড ১০৬ রানের সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, ভোগান্তিতে পর্যটকরা সৌদি বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা, হতাহতদের পরিচয় জানতে চেষ্টা চলছে হুথিদের হামলায় বিমানবন্দর বন্ধ : অনির্দিষ্টকালের জন্য স্থগিত রিয়াদের ফ্লাইট উইমেনস হেলথ ইনিশিয়েটিভ’ কর্মসূচিতে নারীর স্বাস্থ্য সেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ মেহেরপুর সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের চেষ্টা, ব্যার্থ করে দিয়েছে বিজিবি আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলা: ২ জন বাংলাদেশিসহ নিহত ১২, ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তার বিচার দাবি, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বিবৃতি

  • ০৭:৪৩ পিএম, শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তায় অভিযুক্ত ব্যক্তির শাস্তি দাবি করা হয়েছে।

এ বিষয়ে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত থেকে বিভিন্ন বিভাগ থেকে সাধারণ শিক্ষার্থীরা বিবৃতি দিয়েছেন।

শুক্রবার ৭ মার্চ সকাল পর্যন্ত আইন বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ; শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ; অর্গানাইজেশন স্ট্র্যাটেজি ও লিডারশিপ বিভাগ; শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট; আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ; স্বাস্থ্য অর্থনীতি; নৃবিজ্ঞান বিভাগ; প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগ; টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ; ম্যানেজমেন্ট বিভাগ; চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগ; অর্থনীতি বিভাগ; ইংরেজি বিভাগ; ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগসহ অন্তত ২০টি বিভাগ এ বিষয়ে বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে তারা সুষ্ঠু তদন্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তাকারী মোস্তফা আসিফ অর্ণবের বিচারের দাবি জানিয়েছেন।

অনেকগুলো বিভাগের শিক্ষার্থীরা অভিযুক্ত ব্যক্তিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে তার চাকরি বাতিলের দাবি জানিয়েছেন, তা না হলে তারা ক্লাস–পরীক্ষা বর্জনের হুঁশিয়ারিও দিয়েছেন।

তারা ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech