শিরোনাম :
ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের হাজারতম ম্যাচে ৪-০ গোলে জাপানের কাছে হেরে তিউনিসিয়ার বিদায় হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের ডজনের বেশি সেনা হতাহত তিস্তা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন, হুমকিতে সেতু কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে নিহত ২ প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে : পররাষ্ট্র সচিব আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, নিহত ২৪

বিশ্বকাপের হাজারতম ম্যাচে ৪-০ গোলে জাপানের কাছে হেরে তিউনিসিয়ার বিদায়

  • ০৩:৪৫ পিএম, রবিবার, ২১ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
বিশ্বকাপ ইতিহাসের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে জাপান। আর এর মাধ্যমে তারা শেষ ৩২-এ জায়গা পাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে।

আয়াসে উয়েদার জোড়া গোল এবং দাইচি কামাদা ও জুনিয়া ইতোর একটি করে গোল করে জাপানের জয় নিশ্চিত করে। এই জয়ে এশিয়ার এই শক্তিশালী দলটি গ্রুপ ‘এফ’-এর শীর্ষে থাকা নেদারল্যান্ডসের সঙ্গে চার পয়েন্টে সমান অবস্থানে রয়েছে।

তবে হারের ফলে তিউনিসিয়া টুর্নামেন্টের নকআউট পর্বের দৌড় থেকে ছিটকে পড়েছে। যেখানে প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ ব্যবধানে হারের পর তিউনিসিয়ার নকআউট পর্বে যাওয়ার সব আশা শেষ হয়ে যায়।

গোলরক্ষক বদলে সেন্টার ব্যাক বদলেওও রক্ষণভাগের দুর্বলতা কাটাতে পারেনি তিউনিসিয়ার নতুন কোচ এহভে হোনাহ। গতিময় ফুটবলে বিশ্বকাপ ইতিহাসের হাজারতম ম্যাচে তাদের বড় ব্যবধানে হারিয়েছে জাপান।

বাংলাদেশ সময় রবিবার সকালে মন্টেরে স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এফ’ গ্রুপের ম্যাচে ৪-০ গোলে জয় পেয়েছে জাপান। জোড়া গোল করেছেন আয়াসে উয়েদা। একটি করে গোল করেছেন দাইচি কামাদা ও জুনিয়া ইতো।

মন্তেরেই স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম আক্রমণ শানায় তিউনিসিয়া। হানিবাল মেজব্রির বাঁকানো শট অল্পের জন্য দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

পরের মিনিটেই এগিয়ে যায় জাপান। কেইতো নাকামুরার কাটব্যাক থেকে জটলার মধ্যে বল পেয়ে জালে পাঠান কামাদা। এটি বিশ্বকাপে জাপানের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল।

দশম মিনিটে ব্যবধান প্রায় দ্বিগুণ করে ফেলেছিল জাপান। আয়াসে উয়েদার শট গোললাইন প্রায় অতিক্রম করেই ফেলেছিল, কিন্তু কয়েক সেন্টিমিটার আগে তা ফিরিয়ে দেন তিউনিসিয়ার গোলরক্ষক।

৩১তম মিনিটে ব্যবধান ২-০ করেন উয়েদা। ডি-বক্সের বাইরে থেকে তার গতিময় আড়াআড়ি শটে বল জড়িয়ে যায় জালে। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে তৃতীয় গোলটি করে জাপান। উয়েদার রক্ষণচেরা পাস ধরে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে কাছের পোস্ট ঘেঁষে গোল করেন জুনিয়া ইতো।

৮৩তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন উয়েদা। কাইশু সানুর কাটব্যাক থেকে দূরের পোস্টে বল পেয়ে হেডে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।

বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে চার গোল করল জাপান। অন্যদিকে টানা আরেকটি বড় হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে তিউনিসিয়া। এই জয়ে চার পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জাপান। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস।

দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সুইডেন। আর দুই ম্যাচে নয় গোল হজম করে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে তিউনিসিয়ার।

গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোরে সুইডেনের মুখোমুখি হবে জাপান। একই সময়ে নেদারল্যান্ডস খেলবে তিউনিসিয়ার বিপক্ষে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech