শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে স্পিডবোটে হামলা, আহত মৎস্য কর্মকর্তা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই : ইরান

  • ০৭:৪১ পিএম, মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার ৩০ জুন দোহায় দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হতে পারেবলে যে কথা আলোচিত হচ্ছিল তেমন কোন পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান।

মন্ত্রণালয়ের মুখাপাত্র ইসমাইল বাকায়েই জানিয়েছেন, আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসার কোনো পরিকল্পনা ইরানের নেই; কারণ এই মুহূর্তে তেহরান ইসলামাবাদ সমঝোতা চুক্তি বাস্তবায়ন এবং সেখানে উল্লিখিত নিজেদের প্রাপ্য সুবিধা এবং অধিকারগুলো আদায়েই বেশি মনোযোগ দিচ্ছে।

গতকাল সোমবার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।

বাকায়েই বলেছেন. ইসলামাবাদ সমঝোতা চুক্তির ১০ নম্বর ধারায় ইরানের তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়েছে। ১১ নম্বর ধারায় বলা হয়েছে, বিদেশে ফ্রিজড অবস্থায় থাকা ইরানি অর্থ অবমুক্ত করা হবে। আমরা বর্তমানে এ দু’টি ধারার ওপরই জোর দিচ্ছি।

“এটি ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্পও নেই। কারণ চুক্তির ১৩ নম্বর ধারায় বলা হয়েছে ১, ৪, ৫, ১০ এবং ১১ নম্বর ধারা সর্ম্পূর্ণ বাস্তবায়নের পরেই স্থায়ী শান্তি আলোচনা শুরু হবে।”

ইরান এবং যুক্তরাষ্ট্র— উভয় দেশের কর্মকর্তারা বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, প্রস্তাবিত শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে কাতারে গিয়েছেন দুই দেশের প্রতিনিধিরা।

তবে ট্রাম্পের এই দাবি নাকচ করে দিয়ে ইরনাকে ইসমাইল বাকায়েই বলেছেন, শান্তি চুক্তির আলোচনা নয়, বরং কাতারে ইরানের যে অর্থ ফ্রিজড অবস্থায় আছে, তার অবমুক্তির ব্যাপারে আলোচনা করতে গেছেন ইরানের প্রতিনিধিরা।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কাতারের ব্যাংকে ইরানের ১ হাজার ২০০ কোটি হাজার ডলার আটকা পড়ে আছে এবং সেখান থেকে ৬০০ কোটি ডলার অবমুক্ত করতে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র : আনাদোলু এজেন্সি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech