শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট আকাশ আজ পরিষ্কার থাকতে পারে, দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

বেলুচিস্তানে আত্মঘাতী হামলায় ৩০ কোস্টগার্ড নিহত, দায় স্বীকার বিএলএর

  • ০৮:৫০ পিএম, শনিবার, ৪ জুলাই, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের উপকূলীয় শহর জিওয়ানিতে একটি কোস্টগার্ড ছাউনিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩০ জন এবং আহত হয়েছেন আরও বহুসংখ্যক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর।

শুক্রবার ৩ জুলাই সন্ধ্যার দিকে এই হামলা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বেলুচিস্তানভিত্তিক দৈনিক দ্য বালোচিস্তান পোস্ট। বেলুচিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) ইতোমধ্যে এ হামলার দায় স্বীকার করে বিবৃতিতে দিয়েছে। কয়েক দশক আগে এই গোষ্ঠীটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার।

বিএলএ’র বিবৃতিতে গোষ্ঠীটির মুখপাত্র জিয়ান্দ বালোচ জানান, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে বিএলএ’র সশস্ত্র বিভাগ মাজিদ ব্রিগেগের সদস্য আতাউল্লাহ বালোচ ওরফে আজমল বালোচ একটি বিস্ফোরকবাহী লাদেন মাজদা ট্রাক চালিয়ে সেই ছাউনির ভেতরে ঢুকে সেটির বিস্ফোরণ ঘটান।

হামলায় শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল উল্লেখ করে বিবৃতে জিয়ান্দ বালোচ বলেন, “শক্তিশালী বোমা বিস্ফোরণের ফলে ঔপনিবেশিক শাসকগোষ্ঠীর (পাকিস্তান) সেই সুরক্ষিত শিবির সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।”

তিনি আরও জানান, ছাউনির আশেপাশে আগে থেকেই গোপনে অবস্থান নিয়ে রেখেছিলেন বিএলএ-এর ফাতেহ স্কোয়াডের যোদ্ধারা। বিস্ফোরণের পরপর তারা সেই ছাউনির ভেতরে ঢুকে গুলিবর্ষণ শুরু করেন। ফলে হতাহতের সংখ্যা এত বৃদ্ধি পায়।

সম্প্রতি বেলুচিস্তানের বিভিন্ন জেলায় বিএলএকে লক্ষ্য করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী অভিযান জোরদার অভিযানের জবাব দিতে এই হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে বিএলএ।

পকিস্তানের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র : দ্য বালোচিস্তান পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech