শিরোনাম :
দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে লেবার রুম স্থাপনের নির্দে শ: না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার গাইবান্ধায় তীব্র নদীভাঙন : ভেঙে যাচ্ছে স্বপ্নের ভিটে, ঝুঁকিতে শত শত পরিবার ‘জুলাই পদযাত্রা’ করতে গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপি, কারণ ‘নিরাপত্তা’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজার ৭ শত ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে: বিদায় ব্রাজিল অডিটের ভয় দেখিয়ে প্রতারণা- এনবিআরের সতর্কতা নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ১২অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজার ৭ শত

  • ১১:১৫ এএম, সোমবার, ৬ জুলাই, ২০২৬
Photo: AP

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ভেনেজুয়েলায় পরপর আঘাত হানা ভয়াবহতম শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৪২ জনে দাঁড়িয়েছে।
ভূমিকম্পে আরও অন্তত ১৬হাজার ৭০০ বাসিন্দা আহত হয়েছেন। এছাড়া আরও হাজার হাজার বাসিন্দা নিখোঁজ রয়েছেন।

সোমবার ০৬ জুলাই তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রবিবার দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ছাড়িয়েছে। দেশটির লা গুয়াইরা অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে। এতে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরও অন্তত ১৯০টি স্থাপনা ধসে পড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১৭ হাজার ৩৪৫ জন বাসিন্দা গৃহহীন রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্প-বিধ্বস্ত এলাকাগুলোতে ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মীকে পাঠানো হয়েছে । এছাড়া ত্রাণকার্যক্রমের জন্য কারাকাস ২৯ হাজার ৫৬৭ জন কর্মী ও ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক মোতায়েন করেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৫৮৫ টন খাদ্য ও ৬ লাখ৬৯হাজার ৮ লিটার পানি বিতরণ করা হয়েছে। এছাড়া ২৩ হাজার ৮২০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং ৭৯টি অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, গত ২৪ জুন ৩৯ সেকেন্ডের ব্যবধানে দক্ষিণ আমেরিকার এ দেশটিতে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক হয়েছে।

আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো জীবিত কাউকে উদ্ধারের আশা শেষ হওয়ায় তাদের অভিযান গুটিয়ে নিচ্ছে। এখন নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো এবং ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া মরদেহগুলো দাফনের জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে ।

এএফপির সাংবাদিকরা জানান, লা গুয়াইরার ‘লা এসপেরানজা কবরস্থানের’ একটি নিরিবিলি এলাকায় এখন পর্যন্ত শনাক্ত না হওয়া ১৫০টিরও বেশি মরদেহ দাফন করতে দেখা গেছে।

প্রতিটি কবরে সাদা রঙের সাধারণ ক্রুস এবং ছোট ছোট ফুলের তোড়া দিয়ে সারিবদ্ধ কবরগুলো চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কবরেই একই মৃত্যুর তারিখ ২৪ জুন ২০২৬ লেখা রয়েছে।

গত ২৪ জুন আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প লাতিন আমেরিকার ইতিহাসে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে রাজধানী কারাকাসের উত্তরে উপকূলীয় লা গুয়াইরা এলাকায় অসংখ্য ভবন ধসে পড়েছে এবং হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছে।

প্রায় ২০০ ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। যার বেশিরভাগই লা গুয়াইরা এলাকায়। এতে ১৭ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে আশ্রয়কেন্দ্র ও অস্থায়ী শিবিরে বসবাস করছেন।

সরকার এখনও নিখোঁজ মানুষের সংখ্যা প্রকাশ করেনি। তবে জাতিসংঘের ধারণা, ভূমিকম্পের ফলে প্রায় ৫০ হাজার মানুষের এখনও কোনো খোঁজ মেলেনি।

সূত্র: আনাদোলু এজেন্সি/এএফপি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech