শিরোনাম :
ঢামেকের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী: বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টানা ভারী বর্ষণে বন্যা-পাহাড়ধস: ২৬ জন নিহত, পানিবন্দী লাখো মানুষের জীবন বান্দরবানে সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে টানা ৩৬ ম্যাচ অপরাজিত স্পেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২ জন, নিখোঁজ ২৩ সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে : বিক্রেতারা বলছেন বৃষ্টির প্রভাব, ক্রেতারা বলছেন অজুহাত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ১৬ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে-ভূমিধ্বস ও জলাবদ্ধতার শঙ্কা

বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে টানা ৩৬ ম্যাচ অপরাজিত স্পেন

  • ১১:৩৮ এএম, শনিবার, ১১ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে দলটি নিজেদের সর্বকালের সেরা রেকর্ড গড়ে ২-১ গোল ব্যবধানে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটল স্পেন।

ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে স্পেন। সেই সুবাদে এগিয়েও যায় ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে কিছুক্ষণ পরেই সমতায় ফেরে বেলজিয়াম। দ্বিতীয়ার্ধের খেলায় আক্রমণ আর পাল্টা আক্রমণ চললেও পুরো সময়ে গোল আসে একটি। আর সেই গোল করে স্পেন। তাতেই ২-১ গোল ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনালের টিকিট কাটল লা ফুয়েন্তের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে বড় ধরনের ধাক্কা খায় বেলজিয়াম। বেলজিয়ামের প্রথম পছন্দের গোলরক্ষক থিবো কুর্তোয়া ৭১তম মিনিটে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। তার পরিবর্তে নামা সেন্নে লামেন্স পরে পাউ কুবারসির দূরপাল্লার শট ঠিকমতো সামলাতে পারেননি। সেই সুযোগেই গোল করেন মেরিনো।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে এই ম্যাচে একাদশে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন। পেদ্রির পরিবর্তে শুরু থেকেই খেলানো হয় ফাবিয়ান রুইসকে। সেই সিদ্ধান্তই সঠিক প্রমাণিত হয় প্রথমার্ধের বিরতির আগে।

ডান প্রান্ত দিয়ে লামিনে ইয়ামালের দারুণ পাস থেকে পেদ্রো পররো বল বাড়ান। তার ক্রস থেকে দানি ওলমোর শট কুর্তোয়া ঠেকালেও ফিরতি বলে সহজেই জালে পাঠান রুইস।

এদিন বিশ্বকাপে ষষ্ঠ ম্যাচ খেলেন বার্সেলোনার তরুণ তারকা ইয়ামাল। ১৮ বছর বা তার কম বয়সী কোনো ফুটবলারের বিশ্বকাপে এটিই সর্বোচ্চ ম্যাচ খেলার নতুন রেকর্ড।

প্রথমার্ধে স্পেনের আধিপত্য থাকলেও বিরতির ঠিক আগে সমতায় ফেরে বেলজিয়াম। তিমোতি কাস্তানিয়ের নিখুঁত ক্রস থেকে চার্লস দে কেতেলারে দুর্দান্ত হেডে স্পেনের গোলরক্ষক উনাই সিমোনকে পরাস্ত করেন।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে স্পেন। একই সঙ্গে ২০২২ সালের বিশ্বকাপ থেকে শুরু হওয়া তাদের টানা ৬৫০ মিনিট গোল না খাওয়ার রেকর্ডও শেষ হয়।

দ্বিতীয়ার্ধেও বলের দখল বেশির ভাগ সময় স্পেনের কাছেই ছিল। তবে সুযোগ পেলেই আক্রমণে উঠে আসে বেলজিয়াম। জেরেমি দকু ও কেভিন দে ব্রুইনের দারুণ বোঝাপড়া থেকে কয়েকবার স্পেনের রক্ষণে চাপ সৃষ্টি হয়।

ম্যাচের ৮৮তম মিনিটে বেলজিয়ামের ডি-বক্সের ভেতর সৃষ্টি হওয়া জটলা থেকে বল পেয়ে যান স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো। বল পাওয়া মাত্রই কোনো ভুল না করে ঠান্ডা মাথায় নিখুঁত শটে বল গোলপোস্টের একদম মাঝখান দিয়ে জালের ঠিকানায় পাঠান তিনি।

এরপর ম্যাচে আর কোনো গোল আসেনি। ফলে ২-১ গোল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন স্পেন

এই জয়ের মাধ্যমে স্পেন নিজেদের অপরাজিত থাকার ধারাও নতুন উচ্চতায় নিয়ে গেছে। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে দলটি নিজেদের সর্বকালের সেরা রেকর্ড গড়েছে। এখন তাদের সামনে রয়েছে ইতালির টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার সর্বকালীন রেকর্ড।

আগামী মঙ্গলবার সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech