শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট আকাশ আজ পরিষ্কার থাকতে পারে, দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩ হাজার ২৪৬ জনে

  • ০৯:২৪ পিএম, বুধবার, ১৫ জুলাই, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ২৪৬ জনে পৌঁছেছে। আজ বুধবার (১৫ জুলাই) বার্তাসংস্থা ওয়াফা স্বাস্থ্য সংশ্লিষ্টদের বরাতে এ তথ্য জানিয়েছে।

এছাড়া দখলদারদের হামলায় আহত হয়েছেন আরও ১ লাখ ৭৩ হাজার ৭২৭ জন।

ওয়াফা জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। ওই ‘নামেমাত্র’ যুদ্ধবিরতির মধ্যেও ১ হাজার ১২৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া তাদের হামলায় আহত হয়েছেন আরও ৩ হাজার ৬১৬ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতিতে হামলা চালায় হামাস। এরপর ইসরায়েল গাজায় নির্বিচার গণহত্যা শুরু করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুইদিনে এক ডজনের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। এরমধ্যে গতকাল এক নারী ও ছয় পুলিশ সদস্য প্রাণ হারান। ইসরায়েল এখন গাজার পুলিশ সদস্যদের টার্গেট করছে যেন সেখানে অরাজকতা দেখা দেয়।

সূত্র: আলজাজিরা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech