।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ চংকিংয়ের পেংশুই জেলায় ভয়াবহ ভূমিধসে ৮ জন নিহত হয়েছেন এবং এখন পর্যন্ত নিখোঁজ আছেন কমপক্ষে ৩৪ জন। এছাড়া জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৮ জনকে।
নিখোঁজদের জীবিত অথবা মৃত উদ্ধারে উপদ্রুত এলাকায় জরুরি উদ্ধারকারী দল ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
শুক্রবার ১৭ জুলাই স্থানীয় সময় সকাল ৯টা ১০ (বাংলাদেশ সময় বেলা ১১টা ১০ মিনিটে) এই ভূমিধস ঘটে বলে জানিয়েছেন পেংশুই জেলা প্রশাসনের শীর্ষ নির্বাহী কর্মকর্তা রেন জুজিয়াং।
তিনি বলেন, গত শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ১১টা ১০ মিনিট) এই ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। দুর্যোগকবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ১৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
ভূমিধসের অল্প সময়ের মধ্যে দুর্যোগ মোকাবিলা বিভাগের উদ্ধারকর্মীরা তৎপরতা শুরু করেন। বর্তমানে ৮০০ কর্মী ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং নিখোঁজদের সন্ধান পেতে এখনও তৎপরতা জারি আছে।
-6a5b1db845696.jpg)
জানা গেছে, পেংশুইয়ের যে এলাকায় ভূমিধস হয়েছে, সেটি মূলত একটি পাহাড়ের পাদদেশে অবস্থিত আবাসিক ও বাণিজ্যিক এলাকার সংযোগ সড়ক। দুর্যোগের পর ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে চীনের সরকারি টেলিভিশন চ্যানেল ‘সিসিটিভি’। সেই ফুটেজে দেখা গেছে, পাহাড় থেকে ধসে পড়া বিশাল মাটি ও পাথরের স্তূপে ওই এলাকার সড়কের একটি বড় অংশ সম্পূর্ণ ঢেকে গেছে। ভূমিধসের পর পর ধূলোবালির মেঘে ঢেকে গিয়েছিল ওই এলাকা। সেই মেঘের ভেতর আতঙ্কিত অবস্থায় চিৎকার-ছোটাছুটি করছিলেন লোকজন। সেই ফুটেজও প্রকাশ করেছে সিসিটিভি।
শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে একজন স্থানীয় কর্মকর্তা জানান, যে এলাকায় ভূমিধসটি ঘটেছে সেটি ‘বিপজ্জনক’ খাড়া ভূখণ্ডের জন্য পরিচিত। তিনি আরও বলেন যে, খাড়া পাহাড়ের পাশ বরাবর এখনও ভূমিধসের ঝুঁকি রয়ে গেছে।
উদ্ধার তৎপরতা পরিচালনা এবং উপদ্রুত লোকজনকে ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদানের জন্য চীনের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৫ কোটি ইউয়ান (৭৩ লাখ ৬০ হাজার ডলার) বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে সিসিটিভি।
চংকিংয়ে ভূমিধসের মাত্র দু’সপ্তাহেরও কম সময়ের আগে চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশে ভূমিধস ঘটেছি। সেই ভূমিধসের পর ১২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছিল, নিহত হয়েছিলেন ২১ জন।
সূত্র : এএফপি, গালফ নিউজ