শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট আকাশ আজ পরিষ্কার থাকতে পারে, দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে লড়ছে দমকলকর্মীরা

  • ০৯:১৫ পিএম, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
স্পেনের রাজধানী মাদ্রিদের উত্তরে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে টানা ষষ্ঠ দিনের মতো লড়াই চালিয়ে যাচ্ছেন ৬ শতাধিক দমকলকর্মী ও সেনাসদস্য। তাদের সহায়তায় কাজ করছে ২৯টি বিমান।

মঙ্গলবার ২১ জুলাই কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মোকাবিলা করা সবচেয়ে কঠিন দাবানলগুলোর এটি একটি।

মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মাদ্রিদ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের গুয়াদালাহারা প্রদেশে আগুনে ২৯ হাজার হেক্টর  জমি পুড়ে গেছে। প্রায় ১ হাজার ২০০ মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে।

গত বৃহস্পতিবার প্রত্যন্ত বনাঞ্চলে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা দ্রুত আশপাশের পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষ জানায়, এলাকায় জনবসতি কম, পরিত্যক্ত ঝোপঝাড়ের পরিমাণ বেশি এবং তীব্র খরার কারণে আগুন নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

দমকল বিভাগ জানায়, কাস্তিয়া-লা মানচা অঞ্চলের ৩৪টি বিচ্ছিন্ন ছোট গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হওয়া ১ হাজার ২০০ মানুষের পাশাপাশি আরো ১৪টি এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে এবং আগুন থেকে দূরে থাকতে বলা হয়েছে।

সুত্রঃ বাসস

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech