শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদাম আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরকে ট্রাইব্যুনালে আনা হয়েছে নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী ১০৭ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট নারী কেলেংকারীতে ভাইরাল গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার, এমপি পদে অনিশ্চয়তা দিল্লির বিক্ষোভস্থলে ব্যাপক পুলিশ, ইন্টারনেট বন্ধ, বাড়ছে হামলার শঙ্কা: বিশেষ ঘোষনা দিলেন মোদি একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের ১০ জেলায় ৬০ কিলোমিটার কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, ঢাকায় বৃষ্টির সম্ভাবনা ককরোচ আন্দোলনে সমর্থন ও যোগ দেওয়ার ঘোষণা মমতার

হাই কোর্টের রায়ের আলোকে নির্বাচন কমিশন বিএনপির এমপি হাসিব ও আলাউদ্দিনের সংসদ সদস্যপদ বাতিল করায়, গাজী নজরুল ইসলামেরও একই পরিনতি হবে?- ম.ম বাসিত ।। মো: মাহবুবুল বাসিত ।।

  • ০৬:৩২ পিএম, বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

বিএনপির সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন ও ডা. মোহাম্মদ আলাউদ্দিন বিরোধীদল থেকে সরকারি দল আওয়ামী লীগ-এ যোগদান করায়, হাইকোর্ট এর একটি রীট পিটিশন এর রায়-এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন তাদের সদস্যপদ বাতিল করে দেয়। হাসিবুর রহমান স্বপন প্রতিমন্ত্রী এবং ডা. মোহাম্মদ আলাউদ্দিন মন্ত্রী হন। ঘটনাটি ১৯৯৮ সালের।

সংবিধানের ৭০ অনুচ্ছেদের আলোকে দল বদল (ফ্লোর ক্রসিং) ও সরকারি দল আওয়ামী লীগ-এর সাথে জোটবদ্ধ হয়ায় বিএনপি হাসিব ও আলাউদ্দিনকে দলথেকে বহিস্কার করে এবং স্পিকারের কাছে তাদের পদ বাতিলের আবেদন জানালে স্পিকার এক রুলিং-এ তা নাকচ করেন। এর পর বিএনপির পক্ষে রীট পিটিশনটি শুনানী করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। তখন ব্যারিস্টার মওদুদ আহমেদ-এর মূলযুক্তিছিল, পদত্যাদের অর্থ দলে অবস্থার না করা। আর বহিস্কার-এর অর্থও দলে অবস্থান না করা। তিনি বিএনপির গঠনতন্ত্রের একটি কপিও আদালতে পেশ করেছিলেন (স্মৃতি থেকে)।

জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম এমপি প্রসংগঃ
জামায়াত ইসলামী সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম-এর ব্যাপারে প্রকৃত অভিযোগ কি এবং অভিযোগ উত্থাপনকরীরা সংক্ষুব্ধ হলেন কিভাবে বা বিষয়টির সাথে নৈতিকস্খলনের প্রসংগ আসলো কিভাবে এবং এসবের আইনগত ভিত্তি কি- কোনটিই আমাদের বোধগম্ব নয়। তার বিরুদ্ধে ’কোন উপযুক্ত কর্তৃপক্ষের কাছে’ কোন লিখিত অভিযোগ দায়েরের তথ্যও আমাদের জানা নেই।

তিনি বিয়ে করেছেন, তার প্রথম স্ত্রীর সম্বতি ও উপস্থিতিতে এবং তার শশুরালয়ে শশুর-শাশুরী ও নবধুর সম্বতি ও উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে। সংক্ষুব্ধ হলে তো তারাই হতেন। আজ-কাল বিয়ে তো টেলিফোন-এও হয়- কাবীননামা হয় অনেক পরে, সমস্যাটা কি। বিয়ের পর স্বামী-স্ত্রী কোথায় হাটবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন এবং কি করবেন ইত্যাদি একাত্ত ব্যক্তিগত বিষয় এবং প্রাইভেসির অন্তরভূক্ত। এসব বিষয় অন্যদের প্রশ্ন তোলা গুরুতর অন্যায় ও শাস্তিযোগ্য ফোজদারী অপরাধ। আর নৈতিকস্খলনজনিত কোনকিছু থাকলে তা তো দেখবে উপযুক্ত আদালত। গাজী নজরুল ইসলাম এমপির আলোচ্চ বিষয়টির সাথে সংবিধানের ৭০ অনুচ্ছেদ বা ৬৬ অনুচ্ছেদের কোন কিছুই সংস্লিষ্ঠ নয়।

তার সংসদ সদস্য পদ থাকবে কি থাকবে না, তার সাথে দলথেকে পদত্যাদ বা বহিস্কারের বিষয়টি সংস্লিষ্ঠ। তিনি দল থেকে পদত্যাগ করলে তার সংসদ সদস্য পদ থাকবে না- তা আমরা নিশ্চিত। কিন্তু এটাতো সত্য, তিনি এখনো দল থেকে পগত্যাগ করেন নি। বাকি থাকল তার বহিস্কারের বিষয়টি।

বহিস্কার প্রসংগঃ
সারা পৃথিবীব্যাপী ন্যয় বিচারের ন্যুনতম মাপকাঠি হচ্ছে ‘কাউকে আত্বপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে শাস্তি দেয়া যাবে না’ আমরা জানি না জামায়াতে ইসলামী তাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে কি না। আমরা ধরে নিব কাউকে শাস্তি দেয়ার আগে ন্যুনতম যে সব আইনগত পদ্ধতি অনুস্বরন করা হয়- জামায়াত তা করে নি, কারণ তাদের গঠনতন্ত্রে এসব বিধি-বিধানের অস্বতিত্ব আমরা খুজে পাইনি। অথচ জামায়াত তার দলের একজন সংসদ সদস্য প্রবীন নেতা ও বীর মুক্তিযোদ্ধাকে দল থেকে বহিস্কার করে তার বিরুদ্ধে ক্যাপিটাল পানিসম্যান্ট (সর্বোচ্চ শাস্তি) নিয়ে নিল?

জামায়াত কি ধরে নিয়েছে যে, দল থেকে বহিস্কার করলেই সংসদ সদস্যপদ বাতিল হয়ে যাবে? বিষয়টি নিস্বপত্তির জন্য হাসিব ও আলাউদ্দিনের মামলার রায় খুজতে হবে। আমার জানা মতে এই রায়ের কপি ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কপি নির্বাচন কমিশনের কর্ম-কর্তাদের বার বার অনুরোধ সত্বেও এক সচিব তা সংরক্ষণ না করে তা আগুনে পুরিয়ে ফেলেছেন। যে সচিবকে শেখ হাসিনার সরকার পাবলিক সার্ভিস কমিশনে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech