শিরোনাম :
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি পুড়ে ছাই, নিহত ৫, নিখোঁজ ৪১ জন ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল

৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে তছনছ ইতালির নেপলস

  • ১০:১০ পিএম, শনিবার, ১ আগস্ট, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে আক্ষরিক অর্থেই তছনছ অবস্থায় পৌঁছেছে ইতালির তৃতীয় বৃহত্তম শহর এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কাম্পানিয়ার রাজধানী নেপলস। শুক্রবার ৩১ জুলাই স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে হয়েছে এ ভূমিকম্প।

এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের পর নেপলসের অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে,  ট্রেন এবং মেট্রো লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কয়েকটি ভবন আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে।

এই ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রধান কারণ— নেপলসের পশ্চিমে ক্যাম্পি ফ্লেগ্রি এলাকায় ভূপৃষ্ঠের মাত্র ৩ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল বা এপিসেন্টার। ইতালির ভূমিকম্প ও আগ্নেয়গিরি পর্যবেক্ষণকারী সরকারি সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

ইতালিতে ভূমিকম্পপ্রবণ নয়, তবে মাঝে মাঝেই দেশটিতে শক্তিশালী ভূমিকম্প হয়। ১৯৮০ সালে ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ইতালিতে ২ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছিল। এটি ইতালির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্প হিসেবে স্বীকৃতি পেয়েছে।

দ্বিতীয় বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল ২০১৬ সালে। ৫ দশমিক ৮ মাত্রার সেই ভূমিকম্পে সেবার প্রাণহানি হয়েছিল ৩০০ জনের।

সূত্র : রয়টার্স

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech