শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত তীব্র গরম ও তাপপ্রবাহ : জার্মানিতে সাড়ে ৩ মাসে রেকর্ড ৯ হাজার ৮০০ মৃত্যু ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার

তীব্র গরম ও তাপপ্রবাহ : জার্মানিতে সাড়ে ৩ মাসে রেকর্ড ৯ হাজার ৮০০ মৃত্যু

  • ১১:২০ পিএম, সোমবার, ৩ আগস্ট, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
তীব্র গরম এবং টানা তাপপ্রবাহের কারণে চলতি বছর এপ্রিল থেকে ১৯ জুলাই পর্যন্ত সাড়ে তিন মাসে প্রায় ৯ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। দেশটির জনস্বাস্থ্য বিষয়ক সরকারি প্রতিষ্ঠান রবার্ট কখ ইনস্টিটিউট গতকাল রোববার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

এটি একটি রেকর্ড; কারণ এর আগে জার্মানিতে এক গ্রীষ্মে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডটি হয়েছিল ২০১৬ সালে। সে বছরের এপ্রিল থেকে ১৯ জুলাই পর্যন্ত ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

এক প্রতিবেদনে জার্মানির সরকারি সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, চলতি বছরের গ্রীষ্মে গরমজনিত কারণে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৫ হাজার ১০০ জনের মানুষের মৃত্যু হয়েছে গত জুন মাসে। জার্মানির আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে, জুন মাসের অর্ধেকেরও বেশি দিন জার্মানির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে।

রবার্ট কখ ইনিস্টিটিউটের তথ্য অনুসারে, এপ্রিলের এক তারিখ থেকে ১২ জুলাই পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ হাজার ৯০০ জনের। বাকি ১ হাজার ৯০০ জন মারা গেছেন ১৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ৬ দিনে।

রবার্ট কখ ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদের অধিকাংশই বয়োঃবৃদ্ধ এবং তারা হৃদরোগ, শ্বাসতন্ত্র এবং কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। অতিরিক্ত গরম ও তাপপ্রবাহে এসব শারীরিক সমস্যা কয়েক গুণ বেড়ে যাওয়ার কারণেই মৃত্যু ঘটেছে তাদের।

প্রতিবেদনের তথ্য অনুসারে, ৯ হাজার ৮০০ জন মৃতের মধ্যে ৮৫ বছর বা তার বেশি বয়সী ছিলেন ৫ হাজার ৪২০ জন, ৭৫ থেকে ৮৪ বছর বয়সী ছিরেন ২ হাজার ৪৬০ জন এবং ৬৫ থেকে ৭৪ বছর বয়সী ছিলেন ১,২৬০ জন।

মৃতদের মধ্যে মাত্র ৬৩০ জনের বয়স ৬৫ বছরের কম ছিল।

ইনস্টিটিউট জানিয়েছে যে, এর বিশ্লেষণটি জার্মান আবহাওয়া পরিষেবা  পরিচালিত ৫২টি আবহাওয়া কেন্দ্রের পরিমাপের উপর ভিত্তি করে ইনস্টিটিউটের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যে সপ্তাহগুলোতে গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল, সেসব সপ্তাহে মৃত্যুহার সাধারণত লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

জার্মান বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ আরও ঘন ঘন, দীর্ঘস্থায়ী এবং তীব্র হচ্ছে, যা তাপজনিত অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

সূত্র : ডয়েচে ভেলে

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech