শিরোনাম :
টেক্সাসে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ মার্কিন সেনা তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট টেস্ট সিরিজের প্রথম সেশনে অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে নিল বাংলাদেশ তীব্র বিদ্যুৎ বিভ্রাট: মধ্যরাতে লোডশেডিং এর কবলে রাজধানী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র চাল, তেল, সার ও এলএনজি ১২ ক্রয় প্রস্তাব অনুমোদন জ্বালানী সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস: লোডশেডিংয়ের কবলে দেশ

তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

  • ১০:০৬ পিএম, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা প্রদেশে প্রশিক্ষণ চলাকালে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটির পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানায়, নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নেয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে আসেন।

বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত তদন্তের পর দুর্ঘটনার কারণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

তুরস্কের সংবাদমাধ্যম এনটিভির সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে আগুনের গোলা এবং ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল পাঠানো হয়।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech