।। বিকে ডেস্ক ।।
হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রয়াত্ত্ব তেল কোম্পানির একটি জাহাজে হামলা চালিয়েছে ইরান। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শুক্রবার ১৪ আগস্ট রাতে হরমুজে তাদের জাহাজ হামলার শিকার হয়।
এই হামলাকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে আমিরাত বলেছে, তাদের জাহাজের কোনো ক্রু হতাহত হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হরমুজ প্রণালিকে ‘অর্থনৈতিক চাপ ও ব্ল্যাকমেইলের’ মাধ্যম হিসেবে ব্যবহার করছে। যা দস্যুতার সামিল। বাণিজ্যিক জাহাজে হামলাকে তারা এ অঞ্চলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবেও অভিহিত করেছে।
হরমুজ প্রণালি ইরান ও ওমানের উপকূলের মাঝ দিয়ে বয়ে গেছে। প্রণালিটির বিশেষ অর্থনৈতিক জোন ঠিক মাঝ বরাবর অবস্থিত। যেহেতু প্রস্থে প্রণালিটি সরু, তাই এখান দিয়ে চলা জাহাজে হামলা চালানো ইরানের জন্য খুবই সহজ। এখান দিয়ে চলার সময় হামলা থেকে বাঁচার জন্য জাহাগুলো কোনো কৌশল অবলম্বন করতে পারে না। তাই ইরানি বাহিনী আরও সহজে এগুলোকে টার্গেট করতে পারে।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এটি আমিরাতের তৃতীয় কোনো সরকারি জাহাজে হামলার ঘটনা। এর আগে গত বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রয়াত্ত্ব তেল কোম্পানি জানায়, তাদের দুটি জাহাজে হামলা চালিয়েছে ইরান।
সূত্র: সিএনএন