শিরোনাম :
স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি ১৭ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস হয়েছে, পুলিশ ছিল এক নম্বরে বিদায়ী বক্তব্য বারবার কাঁদলেন মির্জা ফখরুল সৌদির তেলবাহী ৮ জাহাজে হামলার দাবি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বাংলাদেশ ব্যাংক ও পিকেএসএফ-এর মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: উপদেষ্টা হুমায়ুন কবির ঢাকাসহ ৭ বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দলীয় এমপিদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান কলকাতার নিউমার্কেটে হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন

সৌদির তেলবাহী ৮ জাহাজে হামলার দাবি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের

  • ১১:৫৩ এএম, বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ছবি: প্রতিকী, সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
জুলাইয়ের শেষ থেকে এখন পর্যন্ত সৌদি আরবের তেলবাহী ৮টি ট্যাংকার জাহাজে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তা;রে দাবী মতে গত ২০ জুলাই থেকে শুরু করে সৌদি আরবের ৮টি তেলবাহী জাহাজে হামলা চালানোর দাবি করেছে।

এর মধ্যে ৫টি জাহাজ লোহিত সাগর এবং ৩টি এডেন উপসাগর ও আরব সাগর এলাকায় হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। এছাড়া সৌদির আরও ৪৮টি তেলবাহী জাহাজকে পথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে বলে দাবি তাদের।

বুধবার ১৯ আগস্ট বিদ্রোহীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সাবা নিউজ।

বার্তাসংস্থা সাবা হুতিদের একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বিদ্রোহী গোষ্ঠীটি বলেছে, গত ২০ জুলাই থেকে আমরা সৌদির ৮টি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছি। এরমধ্যে ৫টি লোহিত সাগরে। আর ৩টি এডেন ও আরব সাগরে। এছাড়া সৌদির ৫০টির বেশি জাহাজকে লোহিত সাগর ও আরব সাগর দিয়ে চলাচলে বাধা দেওয়া হয়েছে। এসব জাহাজকে তাদের গতিপথ বদলেও বাধ্য করা হয়েছে।

এছাড়া মোখা বন্দরে দুটি সামরিক ল্যান্ডিং জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবিও করেছে হুতিরা। তারা বলেছে, এসব জাহাজে সৌদি থেকে আসা অস্ত্র ছিল। এরসঙ্গে সৌদি আরবের ১০টি যুদ্ধজাহাজকেও টার্গেট করা হয়েছে বলে দাবি করেছে হুতিরা। কিন্তু তারা এসব দাবির পক্ষে কোনো প্রমান দেয়নি।
লোহিত সাগরের বাব এল মান্দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক রুট। ইরান যখন হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তখন সৌদি বাব এল মান্দেব দিয়ে তাদের তেল রপ্তানি বাড়িয়ে দিয়েছিল। এছাড়া অন্যান্য দেশের জাহাজও এখান দিয়ে চলে।

লোহিত সাগরের অপরপ্রান্তে আছে মিসরের বিখ্যাত সুয়েজ খাল। হুতিরা অবরোধ আরোপের পর সৌদির জাহাজগুলো এখন সুয়েজ খাল দিয়ে চলাচল করছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech