শিরোনাম :
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু -ডেঙ্গুতে ৬ জনের কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন: নিহত ২, প্রধানমন্ত্রীর শোক আগুনে পুড়ে বিকৃত ১০ মরদেহ: ডিএনএ পরীক্ষায় শনাক্ত হবে পরিচয় মাদক অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ‘সামাজিক প্রতিরোধ’ করতে সতর্কতার জন্য অস্ত্র দেখিয়েছি: ইশরাক কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯

সীমান্তে বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত

  • ১২:২৩ পিএম, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ছবি: ঢাকা পোষ্ট

।।বিকে ডেস্ক।।
উত্তরের সীমান্তঘেঁষা পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে গিয়ে সীমান্তের সবুজ প্রকৃতি ও নান্দনিক পরিবেশ উপভোগ করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সোমবার ৩১ আগস্ট সকালে তিন দিনের উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে তিনি পঞ্চগড়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

সকালে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তার সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের প্রতিনিধিদের নিয়ে দেশের সর্বউত্তরের স্থলবন্দর বাংলাবান্ধা জিরো পয়েন্টে যান।

সেখানে কিছু সময় অবস্থান করে সীমান্ত এলাকার পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখেন তারা। এ সময় বাংলাবান্ধার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত ও তার সহধর্মিণী। সীমান্তের সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্মৃতি ধরে রাখতে সেখানে ছবি তোলেন তারা।

এর আগে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে গতকাল রোববার পঞ্চগড়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। সফরের দ্বিতীয় দিনে আজ তিনি জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। সূত্র- ঢাকা পোষ্ট।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech