শিরোনাম :
সাইবার আইন সংশোধন: বাকস্বাধীনতা ও ব্যক্তি-সম্মানের নতুন ভারসাম্য পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, এসবির প্রধান হলেন কামরুল আহসান বাদ ৫৯ লাখ অযোগ্য কার্ড, ভর্তুকিমুক্ত হচ্ছে টিসিবি সার-কীটনাশক নিয়ে শঙ্কায় লালমনিরহাটের আমন চাষিরা সার পাচারের ভিডিও ভাইরাল: ডিলারের দাবি ‘চাঁদাবাজির নাটক’ বর্তমান পরিস্থিতিতে ইসির অধীনে স্থানীয় নির্বাচন নিরপেক্ষ হবে না : গোলাম পরওয়ার হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা ইরানের, কয়েক জন মার্কিন সেনা আহত সৌর বিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে বড় ছাড়, শুল্ক-কর মাত্র ১ শতাংশ আগামী মাসে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে: রুশ রাষ্ট্রদূত সাগরে ফের লঘুচাপের আভাস, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা ইরানের, কয়েক জন মার্কিন সেনা আহত

  • ১২:৩৩ পিএম, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি। হামলায় কয়েক জন মার্কিন সেনা আহত হয়েছেন।

বুধবার ১৬ সেপ্টেম্বর এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে চলার সময় হঠাৎ চারটি ইরানি ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাহাজটিতে আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং কয়েক জন মার্কিন সেনা আহত হন।

তবে কতজন মার্কিন সেনা আহত হয়েছেন— সে সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি পেন্টাগন সূত্র। জানা গেছে, আহত সেনাদের আঘাত গুরুতর নয় এবং বর্তমানে তারা উপসাগরীয় অঞ্চলের ৬ দেশের ‘কোনো একটি দেশে’ চিকিৎসা নিচ্ছেন।

পেন্টাগন বলেছে হামলার শিকার জাহাজটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বা সরকারি কোনো সংস্থার জাহাজ ছিল না। এটি ছিল মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ একটি বাণিজ্যিক জাহাজ।

এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সঙ্গে যোগাযোগ করেছিল ফক্স নিউজ, নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) সঙ্গে যোগেযোগের পরামর্শ দেয়। সে অনুযায়ী সেন্টকমের সঙ্গে যোগাযোগও করা হয়, কিন্তু সেন্টকমের কোনো মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।

ওয়াশিংটন কিংবা তেহরানও এখন পর্যন্ত এ ইস্যুতে সরকারিভাবে কোনো বক্তব্য দেয়নি।

উল্লেখ্য, পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথগুলোর মধ্যে একটি। পৃথিবীর এক পঞ্চমাংশ জ্বালানি পণ্য ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই পথ দিয়ে প্রবাহিত হয়।

ভৌগলিকভাবে এই প্রণালি ইরানের ভূখণ্ডে অবস্থিত এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের আগ পর্যন্ত এই প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো সমস্যা ছিল না। তবে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ দিয়ে জাহাজ চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কারণ, ইরান হরমুজ প্রণালি ব্যবহারে ইচ্ছুক বিদেশি বাণিজ্যিক জাহাজগুলো থেকে টোল আদায়ের ঘোষণা দিয়েছে এবং যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব ইরানের এ সিদ্ধান্তের ঘোর বিরোধী।

এদিকে ইরান হরমুজ প্রণালিতে অবরোধ ঘোষণা করার পর দেশটির বন্দরগুলোতে পাল্টা অবরোধ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পর থেকে কোনো দেশি-বিদেশি জাহাজ ইরানের বন্দরে প্রবেশ করতে বা বন্দর থেকে বেরিয়ে যেতে পারছে না।

সূত্র : ফক্স নিউজ, আনাদোলু এজেন্সি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech