শিরোনাম :
গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর সুইডিশ কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ছাড়ার নির্দেশ সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু সাইবার আইন সংশোধন: বাকস্বাধীনতা ও ব্যক্তি-সম্মানের নতুন ভারসাম্য পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, এসবির প্রধান হলেন কামরুল আহসান বাদ ৫৯ লাখ অযোগ্য কার্ড, ভর্তুকিমুক্ত হচ্ছে টিসিবি সার-কীটনাশক নিয়ে শঙ্কায় লালমনিরহাটের আমন চাষিরা সার পাচারের ভিডিও ভাইরাল: ডিলারের দাবি ‘চাঁদাবাজির নাটক’ বর্তমান পরিস্থিতিতে ইসির অধীনে স্থানীয় নির্বাচন নিরপেক্ষ হবে না : গোলাম পরওয়ার

সুইডিশ কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ছাড়ার নির্দেশ

  • ১০:৩২ পিএম, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
সুইডেন থেকে নিজেদের একজন কূটনীতিককে বহিষ্কারের পাল্টা পদক্ষেপ হিসেবে এক সুইডিশ কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্তের কথা তেহরানে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে জানানো হয়েছে।

এর আগে সুইডেন ইরানের রাষ্ট্রদূতকে তলব করে এবং স্টকহোমে ইরানি দূতাবাসের একজন কর্মকর্তাকে দেশ ছাড়তে বলে। সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই কর্মকর্তার কর্মকাণ্ড কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তবে তিনি কী ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি দেশটি।

ভিয়েনা কনভেনশনে বিভিন্ন দেশে কূটনৈতিক মিশনের কার্যক্রমের নিয়ম ও সুযোগ-সুবিধা নির্ধারণ করা হয়েছে।

সুইডেনের সিদ্ধান্তকে ‘ইসরায়েলি প্রভাবের ফল’ বলে দাবি করেছে ইরান। একই সঙ্গে সুইডেনের নিরাপত্তার বিষয়ে হস্তক্ষেপের যে অভিযোগ ইরানের বিরুদ্ধে আনা হয়েছে, সেটিকে ‘ভিত্তিহীন’ বলেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুইডেনের নীতিরও সমালোচনা করেছে। তাদের অভিযোগ, সুইডেন ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং ইরানবিরোধী বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে।

সূত্র : বিবিসি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech