শিরোনাম :
হুথিদের হামলায় বিমানবন্দর বন্ধ : অনির্দিষ্টকালের জন্য স্থগিত রিয়াদের ফ্লাইট উইমেনস হেলথ ইনিশিয়েটিভ’ কর্মসূচিতে নারীর স্বাস্থ্য সেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ মেহেরপুর সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের চেষ্টা, ব্যার্থ করে দিয়েছে বিজিবি আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলা: ২ জন বাংলাদেশিসহ নিহত ১২, ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত নভেম্বরে চালু হবে বাংলা কিউআরে পিটুপি লেনদেন: গভর্নর সেনাবাহিনী ও সেনাপ্রধান কে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান : আইএসপিআর ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে হাম উপসর্গে এক দিনে ৮ জনের মৃত্যু – ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সেনাবাহিনী ও সেনাপ্রধান কে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান : আইএসপিআর

  • ১০:১৭ এএম, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটর্ফম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন অনলাইন প্ল্যাটর্ফম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে। মূলত, এসব তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রতীয়মান হয়।’

এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে প্রভাবিত না হওয়ার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ঐক্যবদ্ধ এবং দেশ ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ।

এ ছাড়া, বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধান সম্পর্কিত যেকোনো খবরাখবরের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান না দিয়ে কেবল আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে আইএসপিআর।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech