শিরোনাম :
নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা হামের উপসর্গে আরও ৬ মৃত্যু ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা

  • ০৮:৪৭ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের রাজধানী সানার একটি তেল স্থাপনাতে বিমান হামলা চালাতে যাচ্ছে। এরইমধ্যে সেখানকার মানুষকে সরে যেতে বলেছেন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি।

এরপরই সৌদি আরবের তিন স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার পাল্টা নির্দেশনা দিয়েছে হুথি বিদ্রোহীরা।

মঙ্গলবার ১৩ অক্টোবর হুথিরা বলেছে, যদি সৌদি আরব পূর্ব ঘোষণা অনুযায়ী সানায় বিমান হামলা চালায় তাহলে সৌদির দাম্মামের আরামকোর সদর দপ্তর, রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দর এবং রিয়াদের আরামকোর তেল পরিশোধনাগারে হামলা চালানো হবে। ফলে এ মুহূর্তে সাধারণ মানুষকে এসব স্থাপনা থেকে সরে যাওয়া এবং দূরে থাকার আহ্বান জানানো হচ্ছে।

গত কয়েকদিন ধরেই হুথি ও সৌদির মধ্যে সরাসরি সংঘাত চলছে। এরমধ্যে গত শনিবার রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে ভয়াবহ মিসাইল হামলায় ১২ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হন। এরপর থেকেই সৌদি হুথিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছে।

এরমধ্যে আজ তারা সানায় ঘোষণা দিয়ে বিমান হামলা চালাতে যাচ্ছে। তবে হুথিরাও পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছে।

এরআগে আজও রিয়াদে ড্রোন ছুড়েছে হুথিরা। যেগুলো ভূপাতিত করা হয়েছে বলে সৌদি জোট। তবে এগুলো কোন স্থাপনাকে টার্গেট করার জন্য ছোড়া হয়েছে বা কোথা থেকে ছোড়া হয়েছে সেটি স্পষ্ট করেননি সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি।

সূত্র: আল মায়েদান

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech